Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Howrah Ward Delimitation

পুনর্বিন্যাসে কলকাতায় ২০৯ ওয়ার্ড, হাওড়ায় ৬৮! বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড ভেঙে সীমানা পুনর্বিন্যাস করে ২০০টি ওয়ার্ড করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হয়।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৫:৩৩

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৫:৩৩

options
link
পুনর্বিন্যাসে কলকাতায় ২০৯ ওয়ার্ড, হাওড়ায় ৬৮! বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার zoom
ফাইল ছবি।
Advertisement

নভেম্বরের শেষে পুরভোটের আগে ডিলিমিটেশনের জেরে কলকাতায় ২০৯ ও হাওড়ায় ৬৮টি ওয়ার্ড হচ্ছে। গঙ্গার দুই পাশের দুই শহরের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আগামী ১২ আগস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে সংশোধনী বিল এনে পাস করানো হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য কলকাতা ও হাওড়া, দুই নগরনিগমেই আগামী নভেম্বরের শেষে পুরভোট করার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে যে সমস্ত পুরসভায় এখন সরকারি অফিসাররা প্রশাসক হিসাবে দায়িত্বে আছেন সেখানেও ওই নির্বাচনী নির্ঘণ্টে পুরভোট হতে পারে বলে নবান্নে সূত্রে খবর।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড ভেঙে সীমানা পুনর্বিন্যাস করে ২০০টি ওয়ার্ড করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু সীমানা পুনর্বিন্যাস করতে গিয়ে দেখা যায়, ওয়ার্ড পিছু সর্বত্র ১৬ হাজার ভোটার রাখতে গিয়ে সীমানার পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক জটিল সমস্যা দেখা দেয়। বস্তুত সেই কারণে ঘোষণা মেনে ৩১ জুলাই নয়া ওয়ার্ডের তালিকা প্রকাশ না করে কলকাতা পুরসভা পাঁচদিন পরে ২০৯টি ওয়ার্ডের মানচিত্র পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠায়। ওয়ার্ড বাড়লেও কলকাতায় ১৬টি বরো থাকছে বলেও সূত্রের খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নবগঠিত ওয়ার্ডের এই তালিকা ধরে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক এবং ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা ও তফসিলি সংরক্ষণ চিহ্নিত করবে। পুজোর আগেই এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। অন্যদিকে গত ৮ বছর ধরে ভোট না হওয়া হাওড়া কর্পোরেশনের ৫০টি ওয়ার্ড ভেঙে সীমানা পুনর্বিন্যাস শেষে ৬৮টি করার কাজও শুরু হয়েছিল কলকাতার সঙ্গে। সেই নতুন ওয়ার্ডগুলির মানচিত্রও সম্পূর্ণ করা হয়েছে। নানা জটিলতার কারণে বিগত তৃণমূল সরকার পুরভোট না করায় হাওড়ায় পুরপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবায় স্বাভাবিক করা যাচ্ছিল না বলে অভিযোগ। আগামী ১২ আগস্ট বিধানসভার বিশেষ বর্ষাকালীন অধিবেশনে রাজ্যের পুর দপ্তরের তরফে কলকাতা ও হাওড়ার এই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সংশোধনী বিল পাস হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.