Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
corona

ফের করোনার থাবা নবান্নে, এবার আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব

ইতিমধ্যেই সিল করা হয়েছে আক্রান্তের কেবিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২০, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২০, ১৮:৩৪

options
link
ফের করোনার থাবা নবান্নে, এবার আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব zoom
Advertisement

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের করোনার (Corona Virus) থাবা নবান্নে (Nabanna)। এবার আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব। রিপোর্ট পজিটিভ আসার পরই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ওই আইএএস অফিসারকে। সূত্রের খবর, তিনি যে কেবিনে বসতেন সেটিকে সিল করা হয়েছে।

জানা গিয়েছে, ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব ওই মহিলা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। ছুটি শেষে গত শুক্রবার কাজে যোগ দেন তিনি। সারাদিন স্বাভাবিকই ছিলেন তিনি। কোনও অসুস্থতাই ছিল না। কিন্তু বাড়ি ফেরার পর ওইদিন রাতেই জ্বর আসে তাঁর। করোনা আবহে ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি তাঁর নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য।  রিপোর্ট আসতেই জানা যায়, তিনি করোনা আক্রান্ত। এরপরই তাঁকে পাঠানো হয় হোম কোয়ারেন্টাইনে। এই ঘটনায় নতুন করে করোনাতঙ্ক ছড়িয়ে পড়েছে নবান্নের অন্দরে। সূত্রের খবর, দপ্তরের যে ঘরে তিনি বসতেন তা স্যানিটাইজ করে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। শেষ কয়েকদিনে কে বা কারা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তাঁদের শনাক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মালদহে টোটো বিস্ফোরণের ঘটনায় বাড়ছে রহস্য, NIA তদন্তের দাবি সাংসদের, ঘটনাস্থলে STF]

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগে নবান্নের পদস্থ আধিকারিকদের গাড়ির চালকের শরীরে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস। সেই সময় স্যানিটাইজ করা হয়েছিল গোটা নবান্ন। উল্লেখ্য, রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আনলক ২-এর শুরু দিনেও নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০০-এর বেশি মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। যা ঘুম উড়িয়েছে আমজনতার। 

[আরও পড়ুন: বন্ধুর ফোন পেয়ে রাতে বাড়ি থেকে বেরনোই কাল, সকালে পুকুরে মিলল কিশোরীর দেহ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.