অর্ণব আইচ: বধূর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল তিলজলা (Tiljala) থানা এলাকায়। বাড়ির তিনতলার ঘর থেকে মিলেছে ওই মহিলার দেহ। ঘটনার তদন্তে নেমেই বধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃতার নাম নাজনিন বেগম। দীর্ঘদিন ধরেই তিলজলার হাজারিগলি এলাকায় থাকতেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই বধূ ও তাঁর স্বামীর মধ্যে অশান্তি চলছিল। এরই মাঝে সোমবার ভোর রাতে বাড়ি থেকে মেলে নাজনিন বেগমের গলাকাটা দেহ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহ।
[আরও পড়ুন: খাস কলকাতায় কলেজে ভরতির নামে দেড় লক্ষ টাকার জালিয়াতি, দায়ের অভিযোগ]
এরপরই প্রতিবেশীদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। জানতে পারে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে ওই বধূ ও তাঁর স্বামীর নিত্য ঝামেলা হত। এরপরই জেরা করা হয় মৃতার স্বামী মহম্মদ সেলিমকে। পুলিশ জানিয়েছে, স্ত্রীর কাছে টাকা ও গয়না চেয়েছিল স্বামী। কিন্তু তা দিতে রাজি হননি নাজনিন বেগম। সেই কারণেই রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে অভিযুক্ত। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সেলিমকে।
[আরও পড়ুন: ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড নারকেলডাঙার বসতিতে, প্লাস্টিকঘেরা ঝুপড়িতে দ্রুত ছড়াল আগুন]
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা