নব্যেন্দু হাজরা: ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যা এক ব্যক্তির৷ শনিবার বেলা বারোটা নাগাদ দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি৷ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের এই ঘটনার জেরে আপাতত আপ লাইনে ব্যাহত পরিষেবা৷ আপাতত ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো৷
[আরও পড়ুন: শমীক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা, মুখ খোলায় বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ]
শনিবার বেলা তখন বারোটা৷ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে তখন বহু যাত্রীর ভিড়৷ আপ লাইনে দমদমগামী একটি মেট্রো ঢুকছিল৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী৷ খবর পৌঁছয় কর্তৃপক্ষের কাছে৷ থমকে যায় মেট্রোর রেক৷ রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোটি দাঁড় করিয়ে দেওয়া হয়৷ ভিতরে থাকা যাত্রীদের নামিয়ে আনা হয়৷ বেশ কিছুক্ষণ পর লাইন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়৷ আপাতত ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো৷ তবে পুরোপুরি কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনও জানানো হয়নি৷
[আরও পড়ুন: ‘মানুষের পাশে থাকুন’, জনসংযোগ বাড়াতে ওসিদের নির্দেশ সিপি অনুজ শর্মার]
তিলোত্তমার লাইফলাইন মেট্রো নিয়ে অভিযোগের অন্ত নেই নিত্যযাত্রীদের৷ বেশিরভাগ মানুষের অভিযোগ, মেট্রো সময়মতো চলে না৷ তার জেরে পরবর্তী মেট্রোয় বাড়তে থাকে ভিড়৷ ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায় বেশ কয়েকগুণ৷ আবার তার উপর রয়েছে যান্ত্রিক ত্রুটি৷ মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনাও নতুন কিছুই নয়৷ এত কিছু সমস্যার জেরে যাত্রী ভোগান্তি নিত্যদিনের বিষয়৷ শনিবার দুপুরের ঘটনাও ব্যতিক্রম নয়৷
সর্বশেষ খবর
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…
-
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অভিনেত্রীর জামায় আগুন, তারপর…
-
শিলিগুড়ি টু সিকিম, ভোল বদলাচ্ছে ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়কের, তৈরি হবে একাধিক টানেল, ব্রিজ!