সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার৷ কিন্তু এখন নাকি সেই সম্পর্ক রাখতে চাইছেন না তিনি৷ উলটে হুমকি দেওয়াচ্ছেন অনুগামীদের দিয়ে৷ লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য এবং তাঁর এক অনুগামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলেরই এক নেত্রী৷
[ আরও পড়ুন: ‘মানুষের পাশে থাকুন’, জনসংযোগ বাড়াতে ওসিদের নির্দেশ সিপি অনুজ শর্মার]
সম্প্রতি একটি প্রথমসারির ওয়েব পোর্টালের হাতে এসেছে শমীক ভট্টাচার্যের ওই অনুগামীর সঙ্গে অভিযোগকারিনী ওই বিজেপি নেত্রীর কথোপকথনের অডিও৷ সমর চক্রবর্তী ওরফে ভোলা নামে পরিচিত শমীক ঘনিষ্ঠ ওই বিজেপি কর্মীকে যেখানে ফোন করে মহিলাকে মুখ বন্ধ রাখার হুমকি দিতে শোনা যায়৷ ফোনে সরাসরি সাবধান করা হয় মহিলাকে৷ বলা হয়, বেশি বাড়াবাড়ি করলে তাঁর পরিবার ও ছেলেকে বিপদে পড়তে হবে৷ এখানেই শেষ নয়, পুলিশের অভিযোগ জানিয়েও কিছু হবে না বলে আত্মবিশ্বাসের সুরে বলতে শোনা যায় সমর চক্রবর্তী ওরফে ভোলাকে৷ জানা গিয়েছে, বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেত্রী৷
[ আরও পড়ুন: সারদা কাণ্ডে এবার তৃণমূল সাংসদ ডেরেককে জেরা ইডির ]
যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি শমীক ভট্টাচার্য ঘনিষ্ঠ বিজেপি কর্মী সমর চক্রবর্তী৷ কেবল জানান, এফআইআরের কপি তাঁর কাছে পৌঁছেছে৷ এমনকী, বিষয়টি নিয়ে স্পিকটি নট শমীক ভট্টাচার্যও৷ তবে এই ধরনের অভিযোগ তাঁর মতো স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি নেতার গায়ে কালির দাগ লাগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড