অর্ণব আইচ: আর্বজনার স্তূপে বালতিতে মিলল সদ্যোজাত! ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল তপসিয়া এলাকায়। কোথা থেকে এল ওই শিশুটি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে উঠে এসছে এক যুগলের কথা।
তপসিয়ার রায়চরণ পাল লেনের নির্দিষ্ট একটা জায়গায় দীর্ঘদিন ধরেই আবর্জনা ফেলা হয়। শুক্রবার সকালে সেখানেই আচমকা একটা বালতি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাতে সন্দেহ হয়। কাছে যেতেই দেখেন, বালতিতে একটি সদ্যোজাত। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দেন থানায়। তপসিয়া থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানত শুরু হয় তদন্ত। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এক যুবক ও যুবতী বাইকে করে এসে বালতিটি ফেলে গিয়েছিলেন। যদিও তাতে কী ছিল তা কেউ দেখেননি। পরে প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। কিন্তু কারা ওই যুবক-যুবতী? সন্তান কি তাঁদেরই? নেপথ্যে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে পুলিশ। আপাতত যুগলের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই কারণে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
সর্বশেষ খবর
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?
-
সমস্যা জানাতে হয়রানি নয়! সরকারি দপ্তরেই ‘জনতার দরবার’, দিনক্ষণ জানাল নবান্ন
-
নেপালে নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মী, প্রলয়ে তৈরি নয়া হ্রদে বিপদের শঙ্কা, মৃত ৭৬৮
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?