দীপালি সেন: বধূ নির্যাতনের মামলায় অভিযুক্ত সে। তার বিরুদ্ধে জারি হয়েছিল লুকআউট নোটিসও। অভিযুক্ত পাইলটকে (Pilot) দমদম বিমানবন্দর থেকে আটক করে অভিবাসন দপ্তর। পরে যদিও তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ধৃত পাইলটের নাম সুরেশ সাভারিস। সে চেন্নাইয়ের বাসিন্দা। বধূ নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি পুরনো মামলা ছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই সুরেশের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়।
[আরও পড়ুন: স্ত্রীর সামনেই মুম্বইয়ের মহিলাকে ‘ধর্ষণ’, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, কলকাতা থেকে ধৃত দম্পতি]
শনিবার ইন্ডিগোর ওই পাইলট দমদম বিমানবন্দরে উপস্থিত হন। কারণ, দমদম থেকে কার্গো বিমান বাংলাদেশের উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যাওয়াই ছিল তাঁর কাজ।
তবে তার ঠিক আগে অভিবাসন দপ্তর তাকে বধূ নির্যাতনের মামলায় আটক করে। তারপর তাকে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত সুরেশকে রবিবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।
[আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে নাচায় হবু বরের থাপ্পড়! প্রতিবাদে তুতো ভাইয়ের গলাতেই মালা দিলেন তরুণী]
সর্বশেষ খবর
-
‘কোরান পড়েই বোধদয়’, ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে ‘অবৈধ সন্তান, পরকীয়া’র অভিযোগ আনা ভাই
-
ধর্মতলা চত্বরে সম্ভব নয় ২১ জুলাইয়ের সভা! ৬০ দিন জারি ১৬৩ ধারা, কী করবে কালীঘাট তৃণমূল?
-
জামিন মিলল না, হাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন ও উজ্জ্বল বিশ্বাস!
-
পুলিশের কাজে বাধা! এবার অপরূপার বিরুদ্ধে মামলা, মঙ্গলেই যেতে হবে থানায়
-
‘এই ভূখণ্ড পাকিস্তানের নয়, ভারতের সঙ্গে যোগাযোগ করব’, শাহবাজের বুক কাঁপিয়ে হুঁশিয়ারি পিওকে-বাসীর