কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: প্রেম বোধ হয় সত্যিই অবুঝ। তাই ভালবাসার জন্য এমন অনেককিছুই করা যায় যা গোটা দুনিয়ার কাছে পাগলামি। এবার প্রেমের টানে এমনই এক অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ফেলল এক যুবক। কাণ্ডজ্ঞানশূন্য হয়ে মাঝ রাস্তার পছন্দের মানুষটিকে সিঁদুর পরিয়ে দিল সে। যদিও বিষয়টি মোটেও ভালভাবে নেননি ওই তরুণী। ফলত যা হওয়ার তাই হল! প্রেমকে পরিণতি দিতে গিয়ে পুলিশ হেফাজতে ঠাঁই হল রণধীরকুমার শর্মা নামে যুবকের। বিরলতম এই ঘটনাটি ঘটেছে শহরের প্রাণকেন্দ্র সল্টলেক পাঁচ নম্বর সেক্টরে।
অন্যান্যদিনের মতোই এদিন সাড়ে সাতটা নাগাদ অফিস থেকে বেরিয়ে বাস ধরতে যাচ্ছিলেন ওই তরুণী। অফিস থেকে বেরনোর পরই তাঁর পিছু নেয় রণধীর নামে এক যুবক। ওয়েবেল মোড়ের কাছে আচমকাই তরুণীর পথ আটকায় সে। আচমকাই পকেট থেকে একটি সিঁদুরের কৌটো বের তরুণীকে পরিয়ে দেয় সে। তরুণী বাধা দিলে তাঁকে শারীরিকভাবে নিগ্রহও করে ওই যুবক। বাধা দেওয়া ফল ভাল হবে না বলে হুমকিও দেয়।
চোখের সামনে ঠিক কী ঘটছে বুঝে উঠতে পারছিলেন না বাসস্ট্যান্ডে অপেক্ষারত অন্যান্য যাত্রীরা। ঘটনার নাটকীয়তায় হকচকিয়ে যান তাঁরাও। বিষয়টি বোধগম্য হতেই কয়েকজন রণধীরকে বাধা দেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় ভরা বাসস্ট্যান্ডে। তারপর কয়েকজনের পরামর্শে ইলেকট্রনিক্স থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মহিলা। খানিকক্ষণ পর গ্রেপ্তার করা হয় রণধীরকে। সে অপরাধ স্বীকার করেছে। কিন্তু পাশাপাশি সে জানিয়েছে, কাউকে ভালবাসায় অপরাধ নেই।
জানা গিয়েছে, আদতে সহকর্মী এই দু’জন। একসঙ্গে একটি কল সেন্টারে কাজ করেন। পাশাপাশি বসে কাজ করতে গিয়ে পরিচয়। কথাবার্তা। কখন যেন নিজের অজান্তেই ভাললাগা শুরু হয়েছিল। কিছুদিনের মধ্যে যা একতরফা গভীর ভালবাসায় বদলে যায়। কিন্তু কী করে প্রস্তাব দেবে বুঝতে পারছিল না। তাই এভাবেই ভালবাসার পরিণতি দিতে চেয়েছিল রণধীর। জেরায় এমনটাই জানিয়েছে ওই যুবক।
ছবি: প্রতীকি
[আরও পড়ুন: নিমতায় দেবাঞ্জন হত্যাকাণ্ডে বজবজ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রিন্স]
সর্বশেষ খবর
-
রেস্তরাঁয় ঠাসা পচা মুরগি ও খাসির মাংস! বাদুড়িয়ার খাদ্যদপ্তরের যৌথ অভিযানেই পর্দাফাঁস
-
মেয়ের পড়ার খরচ জোগাতে শাড়ি পরেই ছুট ম্যারাথনে! প্রথম হয়ে তাক লাগালেন মহারাষ্ট্রের রমা দেবী
-
অবসরের পর সব সাংবাদিক পাবেন পেনশন, পুজোর ‘বোনাস’ ৩ হাজার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ পাকিস্তানকে ‘দ্বিচারিতা’ তোপ! শাহবাজের সামনেই ঝাঁজালো বক্তৃতা মোদির
-
কালি লাগিয়ে চোটের নাটক! পাকিস্তানের নাক কাটলেন ইমাম, মাঝ সিরিজে দেশে ফেরত কোচ-প্লেয়াররা