Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খুন

বেনিয়াপুকুরে বাবা খুনে ধৃত ছেলে, কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৯, ১৫:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৯, ১৫:১৩

options
link
বেনিয়াপুকুরে বাবা খুনে ধৃত ছেলে, কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ zoom
Advertisement

অর্ণব আইচ: প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার বেনিয়াপুকুর এলাকায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে। 

বেনিয়াপুকুর এলাকার আহিড়িপুকুরের বাসিন্দা বছর উনিশের মহম্মদ ইমরান। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাবা রহমত আলির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে। সেই সময় আচমকা শক্ত ধাতব বস্তু দিয়ে বাবাকে আক্রমণ করে সে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই প্রৌঢ়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। রাতেই চিকিৎসা শুরু হয় তাঁর। পরে শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় রহমত আলির। হাসপাতাল সূত্রে খবর, ওই প্রৌঁঢ়ের মাথা, মুখ ও চোখে গভীর ক্ষত ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টালা ব্রিজে বন্ধ হবে ছোট গাড়ি, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু সেতু ভাঙার কাজ]

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই আক্রান্তের ছেলে মহম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তকে জেরা করেই গোটা ঘটনাটি স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। ঠিক কী হয়েছিল শুক্রবার রাতে তা জানতে মৃতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলা হচ্ছে পুলিশের তরফে।

[আরও পড়ুন: Exclusive: ব্যবসার জন্য শিশুকন্যাদের শরীরে হরমোন প্রয়োগে বাড়ানো হচ্ছে দেহ ! কলকাতায় ধৃত যুবক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.