চারপাশে ঘটতে থাকা ঘটনাবলি, বিশেষত সাধারণ মানুষের সমস্যা, যন্ত্রণা যদি বুকে না বেঁধে, তাহলে সৃষ্টিশীল কোনও কাজ করা যায় না। সংবেদনশীল মানুষ সেসব মর্মে মর্মে অনুভব করে কোনও না কোনওভাবে তা প্রকাশ করেন। কেউ অক্ষর, শব্দমালায় সাজিয়ে, কেউ বা রং-তুলির আঁচড়ে। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বঙ্গে যে পরিস্থিতি, তাতে রাজনীতির বাইরে সৃষ্টিশীল মানুষজন নিজেদের মতো করেই প্রতিবাদ করছেন। কিন্তু এবার মানুষের হয়ে রাজনীতির মাধ্যমে এসআইআর প্রতিবাদ ছাড়াও কলমের জোরে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর লেখা কবিতার ছত্রে ছত্রে উঠে এল জনতার উপর শাসকের অত্যাচারের কথা। কবিতার নাম ‘আমি অস্বীকার করি।’
কবিতার শুরুর কয়েকটি লাইন এরকম – ‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।/ আমি অস্বীকার করি – রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি – রক্তের উপর কালির শাসন।’ প্রতিটি শব্দ, কথাতেই সাম্প্রতিক এসআইআর পরিস্থিতির ভয়াবহতা, যন্ত্রণার প্রতিফলন। অভিষেকের কবিতায় উঠে এসেছে এসআইআর প্রক্রিয়ার মাঝে জনতার উপর চাপিয়ে দেওয়া নিয়মাবলির প্রতিবাদ।
আরও পড়ুন:

কবিতার শুরুর কয়েকটি লাইন এরকম – ‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।/ আমি অস্বীকার করি – রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি – রক্তের উপর কালির শাসন।’
এখনও পর্যন্ত এই কাজে ১৫০ মানুষের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা উল্লেখ করে অভিষেকের (Abhishek Banerjee) দাবি, ‘এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ এসআইআর পদ্ধতির সারবত্তাহীনতাকে নিশানা করে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান/শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।’
ইতিহাসের কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতায় উঠে এসেছে, ‘আর ইতিহাস/ সে ক্ষমা করে না, সে তালিকা পড়ে না/ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল/কে দাঁড়িয়েছিল, কে আগুন জ্বালিয়েছিল! যে মানুষকে তুচ্ছ করে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না।’
ইতিহাসের কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতায় উঠে এসেছে, ‘আর ইতিহাস/ সে ক্ষমা করে না, সে তালিকা পড়ে না/ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল/কে দাঁড়িয়েছিল, কে আগুন জ্বালিয়েছিল! যে মানুষকে তুচ্ছ করে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না।’ অভিষেকের দীর্ঘ কবিতায় যেভাবে এসআইআর পরিস্থিতির যন্ত্রণার কথা উঠে এসেছে, তাতে আরও স্পষ্ট, পথে প্রতিবাদ কিংবা কলমে বিদ্রোহ – সর্বশক্তি দিয়ে এর বিরোধিতায় সুর চড়াচ্ছে তৃণমূল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের (SIR in West Bengal) প্রতিবাদে ২৬টি কবিতা লিখেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!