সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR নিয়ে রাজ্যবাসীর মনে হাজার প্রশ্নের ভিড়। এরই মাঝে এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। বললেন, “একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, দিল্লিতে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে।” পাশাপাশি প্রশ্ন তুললেন কেন SIR থেকে বাদ দেওয়া হল বিজেপি শাষিত অসমকে। এরা নেপথ্যে বিজেপির কৌশল রয়েছে বলেই দাবি অভিষেকের।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে SIR। এদিনই সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, পরিকল্পনামাফিক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতেই এসআইআর করা হচ্ছে। বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচন করত। এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। ওদের লক্ষ্য কোনওভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। SIR হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং অর্থাৎ চুপিচুপি ভোটে কারচুপি।” ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, “আগে যখন এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল ২ বছর। এবার বলছে ২ মাসে হয়ে যাবে। কীভাবে? এত সময়ে কেন?” অভিষেকের দাবি, ত্রুটিমুক্ত করাই উদ্দেশ্য হলে সময় নিয়ে এসআইআর করা হত। আদতে পরিকল্পনামাফিক বহু বাসিন্দার নাম বাদ দিতেই এই চক্রান্ত।
একসঙ্গে বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে কমিশন। বিধানসভা ভোটকে সামনে রেখেই এই পরিকল্পনা। সেখানেই অভিষেকের প্রশ্ন, আগামী বছর অসমেও নির্বাচন। তাহলে কেন সেখানে এসআইআর হবে না। তৃণমূল সাংসদের দাবি, কৌশলে বিজেপি শাসিত অসমকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তবে এভাবে বাংলার মানুষকে হেনস্তা করলে, নাম বাদ দিলে ছেড়ে দেবেন না বলে সাফ জানিয়েছেন অভিষেক। তিনি এদিন বলেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় আন্দোলনে ঝাঁপাবে তৃণমূল। দিল্লিতে ঘেরাও করা হবে কমিশনের দপ্তর। মায়ানমার, যেখান থেকে রোহিঙ্গারা আসে, তার চারদিকে যত রাজ্য সেখানে কোথাও কোনও এসআইআর হচ্ছে না, অথচ কেন শুধু বাংলায় হচ্ছে সে প্রশ্নও তোলেন অভিষেক।
সর্বশেষ খবর
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?
-
৩৫০০ টাকার স্পেশাল প্যাকেজ, ইন্সটাগ্রামে নিজের ‘পর্ন’ ভিডিও বিক্রি মেয়ের, জেনেও চুপ ছিলেন বাবা!