ভোটে ভরাডুবির পর থেকে শোচনীয় অবস্থা তৃণমূলের। দলের অন্দরে বিদ্রোহের আঁচ। ভোটে আক্রান্তদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাঁড়াননি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে এবার ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। ভোটে বিপর্যয়ের পর এই প্রথমবার ‘আক্রান্ত’দের কাছে যাবেন তিনি। জানা গিয়েছে, বেলেঘাটা এবং দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণে যাবেন অভিষেক।
শনিবার প্রথমে যাবেন সোনারপুর দক্ষিণে। সেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হন সঞ্জু কর্মকার। শনিবার তাঁর বাড়িতে যাবেন অভিষেক। এরপর তাঁর যাওয়ার কথা বেলেঘাটায়। ‘আক্রান্ত’ দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়েকের সঙ্গে দেখা করার কথা তাঁর।
আরও পড়ুন:
শনিবার প্রথমে যাবেন সোনারপুর দক্ষিণে। সেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হন সঞ্জু কর্মকার। শনিবার তাঁর বাড়িতে যাবেন অভিষেক। এরপর তাঁর যাওয়ার কথা বেলেঘাটায়। ‘আক্রান্ত’ দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়েকের সঙ্গে দেখা করার কথা তাঁর।
গত ৪ মে ভোটের ফলপ্রকাশের দিন সকালে পোস্টাল ব্যালট গোনার সময় থেকেই তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। বেলা ১২টার পর থেকেই মোটের উপর বিজেপির জয় নিশ্চিত হয়ে যায়। তারপর সময় যত গড়িয়েছে ক্রমে গেরুয়া ঝড় ওঠে। ওইদিনই শেষবার ভোটগণনা কেন্দ্রে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁকে ‘চোর’ স্লোগানও শুনতে হয়। তারপর থেকেই অন্তরালে। আর একবারের জন্য জনতার মাঝে দেখা যায়নি তৃণমূলের ‘সেনাপতি’কে। যদিও কালীঘাটের বৈঠকে একাধিকবার দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে বারবার তাঁর দিকেই উঠেছে অভিযোগের আঙুল। অভিষেকের সিদ্ধান্ত এবং আইপ্যাক ‘প্রীতি’র জন্য দলের এই বিপর্যয় বলেও অভিযোগ ওঠে। ক্ষমতায় থাকাকালীন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে অভিষেকের বিরুদ্ধে। এরপর দলের ভরাডুবির পরেও দলীয় কর্মীদের পাশে না দাঁড়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে। দলের নেতানেত্রীরা বারবার বলেছেন, এভাবে ঠান্ডা ঘরে বসে হবে না। ময়দানে নেমে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে হবে। অবশেষে ভোটের ফল বেরনোর প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় পর পথে নামার সিদ্ধান্ত অভিষেকের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য