সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা(Rujira Banerjee)। এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয় তাঁকে। বুধবার বেলা ১০টা ৫৭মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। অভিষেক ঘরনির জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে সিজিও কমপ্লেক্সে তৎপরতা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডি দপ্তর।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করে। যদিও তাঁরা সকলেই গরহাজির ছিলেন। তার পর গত ৪ অক্টোবর, বুধবার অভিষেকের স্ত্রী রুজিরাকেও নোটিস পাঠানো হয়। এর আগে বিদেশ থেকে সোনা আনার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন রুজিরা। প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন এবং নথিপত্র তুলে দিয়েছেন তদন্তকারীদের হাতে। তবে এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয়েছে তাঁকে।
[আরও পড়ুন: জমি বিবাদে ঝরল প্রাণ, সিভিক ভলান্টিয়ার দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের]
অভিষেকের মা-বাবাকে লিপস অ্যান্ড বাউন্ডসের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু দিল্লিতে পূর্বঘোষিত বড় কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি।
[আরও পড়ুন: দাঁতে ব্যথা অর্পিতার, প্রয়োজনে জেল হাসপাতালের বাইরে চিকিৎসার নির্দেশ আদালতের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক