Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

সোনারপুর পুলিশের সাফল্য, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত তরুণী

বাইপাস লাগোয়া এলাকায় মিলল খোঁজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৮, ১০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৮, ১০:৫৬

options
link
সোনারপুর পুলিশের সাফল্য, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত তরুণী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ ঘণ্টার মধ্যে সাফল্য। সোনারপুরের অপহৃত তরুণীকে উদ্ধার করল পুলিশ। বাইপাস লাগোয়া একটি জায়গায় ওই কলেজ ছাত্রীর খোঁজ মেলে।

[সম্পর্কে ‘না’, প্রাক্তন প্রেমিকাকে ফিল্মি কায়দায় অপহরণ যুবকের]

তবে ছাত্রীকে উদ্ধারের পর পুলিশ এই বিষয়ে মুখ খোলেনি। সূত্রের খবর যে গাড়িতে চাপিয়ে তরুণীকে নিয়ে যাওয়া হয় তাতে ছিল প্রসূন রং নামে অভিযুক্ত। যার সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল ওই ছাত্রীর। সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই প্রতিশোধের বশে প্রসূন এই কাজ করে বলে মনে করা হচ্ছে। ওই গাড়িতে ৬জন ছিল বলে জানা গিয়েছে। শনিবার রাতে এই ঘটনার পর এদিন পুলিশ প্রসূনের বাড়ির তিন সদস্যকে আটক করে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বাইপাস লাগোয়া একটি জায়গা থেকে ওই তরুণীকে সোনারপুর থানার পুলিশ উদ্ধার করে। সোনারপুর থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই ছিল ওই কলেজ ছাত্রী। ঠিক কী কারণে এই ঘটনা তা জানতে তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসূন রং যে এই ঘটনায় পুরোপুরি জড়িত তা একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শহরে ডায়েরিয়ায় আক্রান্ত ২৫০, জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ পুরসভার]

পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় ১০ বছর ধরে দুজনের সম্পর্ক। দুই পরিবার বিষয়টি জানত। প্রসূনের পরিবার জানিয়েছে তাদের বাড়িতে ওই ছাত্রীর মাঝেমধ্যে আসত। একইভাবে প্রসূনও মেয়েটির বাড়িতে যেত। প্রসূনের নামে সোনারপুর ও ভাঙড় থানায় অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি এই কথা জানতে পারেন ওই তরুণী। এরপর তিনি সম্পর্ক মিটিয়ে দিতে চান। কিন্তু তাতে কোনওভাবে প্রসূন রাজি হয়নি। গত সপ্তাহে মেয়েটির বাড়িতে গিয়ে ওই যুবক রীতিমতো শাসিয়ে আসে। এরপর গত শুক্রবার ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ওই যুবককে থানায় তলব করে। প্রসূনের বাড়ির লোকজন জানান, থানা থেকে ফেরার পর থেকে গম্ভীর হয়ে যায় সে। ২ দিন ঠিকমতো খাওয়া-দাওয়া করেনি। শনিবার কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির লোকজন প্রসূনের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারেনি। শেষ পর্যন্ত অপহৃত তরুণী উদ্ধার হওয়ায় স্বস্তিতে তাঁর পরিবার।

[বিয়েবাড়িতে আগে খাওয়ায় স্ত্রীকে ‘খুন’, আটক স্বামী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.