অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মামলাতেও আদালতের ক্ষোভের মুখে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি বিচারকের। আগামী ১৬ দিনের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত মার্চে। শহিদ মিনারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, মদন মিত্র, কুণাল ঘোষেদের দিয়ে একসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হয়। তার ঠিক দিনদুয়েক পর আদালত চত্বরে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গলায় শোনা যায় একই সুর। তিনি দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এখানেই থেমে থাকেননি তিনি। আইনি পদক্ষেপ নেন। গত ১ এপ্রিল হেস্টিংস থানা এবং আলিপুর আদালতে কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত আকারে জানান কুন্তল। তারই জল গড়ায় কলকাতা হাই কোর্টেও।
[আরও পড়ুন: যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সদ্য সন্তানহারা মাকে চাকরি দেওয়ার আশ্বাস]
ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার কথা বলেছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এই মামলায় এজলাস বদল হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বেঞ্চ বদল হয়েও বিশেষ লাভ হয়নি। গত ৮ মে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। শীর্ষ আদালত মামলাটি ফের নিম্ন আদালতে পাঠায়।
একজন ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেওয়া যেতে পারে বলেই নির্দেশ দেয় আদালত। তবে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেই দাবি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। ওই মামলাতেই আদালতে তিরস্কৃত হয় সিবিআই। সিবিআইয়ের তরফে তদন্তের সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়। তবে আরজি খারিজ হয়ে যায়। পরিবর্তে ১৬ দিন ডেডলাইন বেঁধে দেওয়া হয়।
[আরও পড়ুন: চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নয়? নবম-দশম নিয়োগ মামলায় ফের ভর্ৎসনার মুখে CBI]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা