রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি খোদ দলের সর্বভারতীয় সভাপতি। এ রাজ্যে বিজেপি কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত অমিত শাহের জনসভার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। জানানো হয়েছে, পূর্বঘোষণা মতো এ রাজ্যে পাঁচটি জনসভাই করবেন অমিত শাহ। সভার স্থানও অপরিবর্তিত থাকছে। তবে ২০, ২১ ও ২২ তারিখ নয়, এ রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির জনসভা হবে ২২, ২৩ ও ২৪ জানুয়ারি।
দীর্ঘ লড়াই পরেও এ রাজ্যে রথ বের করতে পারেনি গেরুয়া শিবির। গত মঙ্গলবার বিজেপি রথযাত্রা কর্মসূচি কার্যত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ফের নতুন করে রথযাত্রার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন বিজেপির রাজ্য নেতারা। তবে আপাতত সেই কর্মসূচি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। পদ্মশিবিরের বিকল্প কর্মসূচি ছিল, তৃণমূলের ব্রিগেড সমাবেশের, ২০, ২১ ও ২২ জানুয়ারি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পাঁচটি জনসভা।
এদিকে বুধবার রাতে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভরতি হন অমিত শাহ। নিজেই টুইট করে অসুস্থতার কথা জানিয়েও দেন তিনি। ফলে এ রাজ্যে অমিত শাহের জনসভা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে শেষপর্যন্ত পিছিয়ে গেল বিজেপির কর্মসূচি। দলের রাজ্য নেতৃত্ব জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি রাজ্যে আসবেন অমিত শাহ। সেদিনই প্রথম জনসভা মালদহে। ২৩ জানুয়ারি সভা হবে বীরভূমের সিউড়ি ও ঝাড়গ্রামে। ২৪ তারিখ কৃষ্ণনগর ও দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অমিত শাহের জনসভার মাধ্যমে শেষ হবে বঙ্গ বিজেপির কর্মসূচি।
मुझे स्वाइन फ्लू हुआ है, जिसका उपचार चल रहा है। ईश्वर की कृपा, आप सभी के प्रेम और शुभकामनाओं से शीघ्र ही स्वस्थ हो जाऊंगा।
— Amit Shah (@AmitShah) 16 January 2019
সর্বশেষ খবর
-
রাতে বাড়িতে ঢোকা, জোর করে পোশাক খুলে দেওয়া ধর্ষণের চেষ্টা নয়! রায় হাই কোর্টের
-
নির্বাসিত ২ ক্রিকেটারকে পুরস্কার কেন? তদন্তের দাবিতে সরব বিধায়ক, পালটা সিএবি সচিবের
-
‘বিগ বস বাংলা’এ রোজ এক জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী
-
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম
-
রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…