অর্ণব আইচ: লকডাউনে (Lockdown) কাজ হারানোয় চরম অবসাদ গ্রাস করেছিল বছর ৬৩-এর বৃদ্ধকে। কীভাবে সংসার সামলাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। আর সেই কারণেই বেছে নিলেন আত্মহত্যার পথ। ঘটনাটি কলকাতার (Kolkata) গল্ফ ক্লাব রোডের। তবে ঘটনার নেপথ্যে অন্যকোনও কারণ ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পি\৪৫ গল্ফ ক্লাব রোড, কলকাতা ৭০০০৩৩-এর বাসিন্দা ছিলেন সৌমিত্র সেন নামে ওই বৃদ্ধ। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। ছোট একটি কোম্পানিতে অ্যাকাউন্ট বিভাগে কাজ করতেন তিনি। লকডাউনের কারণে প্রায় ৭ মাস ধরে তিনি কর্মহীন। স্বাভাবিকভাবেই চরম দারিদ্রতার মধ্যে দিয়েই দিন কাটছিল সেন পরিবারের। দুশ্চিন্তা গ্রাস করেছিল সৌমিত্রবাবুকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ছাদ থেকে ঝাঁপ দেন ওই বৃদ্ধ। বিষয়টি টের পেতেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ‘আমার হাত ধরেই তৃণমূলে আসতে চাইছেন সৌমিত্র খাঁ’, বিস্ফোরক বিধায়ক সৌরভ চক্রবর্তী]
অন্যদিকে, গতকাল যাদবপুরে একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক বধূ। তাঁর নাম সাবিরা বিবি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে আঘাতের চিহ্ন ছিল। তবে আদৌ কি আত্মঘাতী হয়েছে ওই বধূ? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কারণ, তা নিয়ে ধোঁয়াশা।
[আরও পড়ুন: তরুণ প্রজন্মকে কাছে টানতে ডিজিটাল প্রচার মাওবাদীদের, জঙ্গলমহলে ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি