অর্ণব আইচ: ফ্ল্যাটে ডেকে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ। গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ধৃত যুবকের নাম মহম্মদ সরফরজ। বিহারের মুঙ্গেরের বাসিন্দা সরফরাজ। কলকাতায় ইঞ্জিনিয়ারিং (Engineering Student) পড়ত সে। চণ্ডীতলা ঘোষ রোডে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত সরফরাজ। সেই সময় প্রতিবেশী তরুণীর সঙ্গে আলাপ হয় তাঁর। মাত্র কয়েকদিনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় দু’জনের। কিন্তু বছরখানেক আগেই দু’জনের দূরত্ব তৈরি হয়। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন তরুণী। তবে তা মানতে পারেননি সরফরাজ। অভিযোগ, প্রায়শই সরফরজ নানা অছিলায় তরুণীর সঙ্গে যোগাযোগ করত। অনিচ্ছা সত্ত্বেও তরুণী প্রায় জোর করে যোগাযোগ রাখত।
[আরও পড়ুন: অধীরকে কড়া চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেসের পদ থেকে ইস্তফা সোমেনপুত্র রোহন মিত্রর]
সম্পর্ক রাখতে না চাওয়ায় তরুণীর উপর আক্রোশ তৈরি হয় সরফরাজের। অভিযোগ, শুধুমাত্র সে কারণেই প্রাক্তন প্রেমিকাকে ফ্ল্যাটে ডেকে পাঠায় সে। সেখানেই তরুণীকে সরফরাজ ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার বাগবাজারে, দু’মাস বৃদ্ধের কঙ্কাল আগলে বসে স্ত্রী ও মেয়ে]
সর্বশেষ খবর
-
বাড়িতে অন্ত্যেষ্টির তোড়জোড়, ৫ দিন পর এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে সশরীরে ফিরলেন শেরপা
-
‘ভূতে’ লুটে খাচ্ছে রেশন! দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য
-
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের