সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে মসজিদ থেকে মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arujn Singh)। এর প্রেক্ষিতে বারাকপুরের সাংসদের বিরুদ্ধে পালটা মামলা করার হুমকিও দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (muslim rastriya mancha)। এবার আরও এককদম এগিয়ে বকরি ইদে পশুহত্যা বন্ধ করার জন্য জনস্বার্থ মামলা দায়ের করলেন অর্জুন সিং। আর কিছু দিন পরই বকরি ইদ। তার আগে এই মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ।
এটাই প্রথমবার পশুহত্যার বিরুদ্ধে মামলা নয়। এর আগেও হাই কোর্টে এই মর্মে মামলা হয়েছে। ২০০৮ সালে প্রথম মামলা দায়ের হয়। তখন আদালত নির্দেশ দেয়, পশুহত্যার নিয়মাবলি মানতে হবে কুরবানি ইদের সময়। কসাইখানায় পশুদের নিয়ে যাওয়ার আগে সেগুলির পরীক্ষা করতে হবে। ২০১৯ সালে ফের এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ ছিল, পশুহত্যার নিয়ম কিছুই মানা হচ্ছে না রাজ্যে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট রাজ্যকে সব নিয়ম মেনে চলার নির্দেশ দেয়।
[আরও পড়ুন: আজানের বিরুদ্ধে আদালতে যাওয়ার জের, অর্জুনের নামে মামলার হুমকি আরএসএসের শাখা সংগঠনের]
এক সপ্তাহ পরই ইদ-উদ-জ্জোহা। তার আগে রাজ্য সরকার পশুহত্যা নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে, তা জানাতে চাওয়া হয়েছে অর্জুন সিংয়ের আইনজীবীর তরফে। দ্রুত শুনানির আরজি জানিয়েছেন সাংসদের আইনজীবী।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন