কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: পাক মাটিতে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইককে শ্রদ্ধা জানিয়ে শনিবার ‘পরাক্রম দিবস’ পালন করা হচ্ছে দেশে৷ একই দিনে বাগুইআটিতে হেনস্থার শিকার হলেন এক সেনা জওয়ান৷ অভিযোগ উঠেছে, অটো চালকের বিরুদ্ধে৷ ওই সেনা জওয়ানের নাম সোনাম ঠাকুর৷
[শনিবার রাত থেকে ১৬ ঘণ্টা বজবজ-মাঝেরহাট রুটে বন্ধ থাকবে ট্রেন চলাচল]
জানা গিয়েছে, শনিবার সকালে নিজের বাইক চালিয়ে বাগুইআটি থেকে উল্টোডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন সোনাম ঠাকুর৷ রাস্তায় হঠাৎ করে তাঁর বাইকের সামনে চলে আসে একটি অটো৷ প্রথমে তাঁর সঙ্গে অটো চালকের সামান্য কথা কাটাকাটি শুরু হয়৷ তারপরে সেখানে ভিড় জমে যান অন্য অটো চালকদের৷ শুরু হয় বচসা৷ যে অটোচালকের সঙ্গে ওই সেনা জওয়ানের বচসা হয় , সেই অটোটি হাতিয়ারা থেকে বাগুইআটি রুটে চলে বলে স্থানীয় সূত্রে খবর৷
[ফের সোয়াইন ফ্লু-তে প্রাণহানি, বেলেঘাটার হাসপাতালে মৃত্যু গোঘাটের মহিলার]
সেনাবাহিনীর জওয়ান সোনাম ঠাকুরের অভিযোগ, অটো চালকরা তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেছেন৷ তাঁকে রীতিমতো হেনস্থা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে৷ এমনকী, সেনার পরিচয়পত্র দেখিয়েেও লাভ হয়নি বলে অভিযোগ ৷ সূত্রের খবর, ওই জওয়ান যখন বাগুইআটি ট্রাফিক গার্ডে অভিযোগ দায়ের করতে যান, তখন তাঁকে বাধা দেন অটো চালকরা৷ ফলে অভিযোগ না করেই চলে আসতে হয় জওয়ান সোনাম ঠাকুরকে৷ শেষপর্যন্ত অবশ্য বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর৷
সর্বশেষ খবর
-
‘যতদিন সনাতনী পতাকা উড়বে, কেউ ভারতের ক্ষতি করতে পারবে না’, হুঙ্কার যোগীর
-
রাতে রাস্তায় বাস থাকলেই জরিমানা! তবে বাসমালিকদের স্বস্তি দিতে নয়া সিদ্ধান্ত অর্জুনের
-
পরপর বোমা ফেলল রাশিয়া, এবার যুদ্ধের আগুন ন্যাটোভুক্ত দেশে! জবাব দেবে সামরিক জোট?
-
ক্রিকেটের বাইশ গজে এই প্রথম! দিল্লিতে টি-২০তে পুরো ‘বন্দে মাতরমে’ কণ্ঠ মেলাল টিম ইন্ডিয়া
-
অভিশাপ ও পুনর্জন্মের জটিল রহস্য, কীভাবে জন্ম নেন মহাপরাক্রান্ত মহিষাসুর?