সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদুড়িয়া নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব কড়া ভাষায় দিল রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘটনার ফুটেজ দেখিয়ে পাল্টা দাবি করেন প্রশাসন নিষ্ক্রিয় থাকায় পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। এমনকী গোটা ঘটনা অনেক পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়। এর জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন দিলীপ। বিজেপি সভাপতির বক্তব্য, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে রাজ্যের ভাল হবে। তাঁর অভিযোগ, প্রশাসনের মদতে রাজ্যে মৌলবাদী শক্তির এই বাড়বাড়ন্ত। প্রশাসনের মাথাব্যথা বাড়িয়ে দিলীপ জানিয়েছেন ৭ জুলাই ওই এলাকায় যাবে বিজেপির প্রতিনিধি দল। দু’দিন ধরে গোটা রাজ্যজুড়ে হবে প্রতিবাদ কর্মসূচি।
[রাজ্যপাল ক্যাডারসুলভ আচরণ করছেন, অভিযোগ পার্থর]
১৬ মাস আগে নারদ কাণ্ড প্রকাশ্যে এনেছিল বিজেপি। ৬, মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিও দেখানো হয়েছিল। বুধবার একই কায়দায় আরও একটি বিতর্কিত ভিডিও দেখানো হয়। দিলীপ ঘোষ দেখালেন বাদুড়িয়া কীভাবে অশান্তি বেলাগাম হয়েছিল। এই বিতর্কিত ভিডিও দেখিয়ে বিজেপি সভাপতি দাবি করেন এই ঘটনায় অযথা তাদের টার্গেট করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যপালের কথায় তিনি ব্যথিত। এমনকী পদ ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। এই নিয়ে দিলীপের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে রাজ্যের মঙ্গল হবে। বাদুড়িয়ার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অপদর্থতার অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন দিলীপ। তাঁর অভিযোগ, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অশান্তি হলেও মুখ্যমন্ত্রী তা মানতে চান না। বাদুড়িয়া জ্বললেও স্বরাষ্ট্রমন্ত্রীকে বুধবার দুপুর পর্যন্ত কিছু জানানো হয়নি। রাজ্যপালকে বিজেপির প্রতিনিধি দল বিষয়টি জানানোর পর পরিস্থিতির বদল হয়। দিলীপের সংযোজন, অপদার্থতা ঢাকতে রাজ্যপালের দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রী ধমকের সুরে কথা বলছেন। দুজনের কথোপকথনের অডিও টেপ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন দিলীপ। কেশরীনাথ ত্রিপাঠীর পক্ষে সওয়াল করে দিলীপের বক্তব্য, রাজ্যপালের তাঁর দায়িত্ব পালন করেছেন। দু’পক্ষের মন্তব্য প্রকাশ্যে চলে আসার বিষয়ে দিলীপ জানিয়েছেন এই ঘটনা দুঃখজনক।
[আরএসএসের শাখা হয়ে উঠেছে রাজভবন, বিস্ফোরক অভিযোগ ডেরেকের]
প্রশাসনের ওপর চাপ বাড়াতে দিলীপ ঘোষ জানিয়েছেন ৭ জুলাই বাদুড়িয়ায় যাবে বিজেপির প্রতিনিধি দল। সাধারণ মানুষকে আইনি সাহায্যের জন্য আইনজীবীরাও থাকবেন। কেন্দ্রের প্রতিনিধিদলও বাদুড়িয়ায় যাবে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার বিজেপি রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। থানা এবং পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হবে।
সর্বশেষ খবর
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের