Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

দমদম বিমানবন্দরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশি

ধৃতের কাছ থেকে উদ্ধার বাংলাদেশের পাসপোর্ট-সহ ভুয়ো আধার কার্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৮, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৮, ২০:০৬

options
link
দমদম বিমানবন্দরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশি zoom
প্রতীকী ছবি।
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমদম বিমানবন্দরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশি। ধৃতের নাম হোসেন মহম্মদ শোয়েব। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরের এনএসসিবিআই থানার পুলিশ। কলকাতা হয়ে দিল্লি যাচ্ছিল সে। তার কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টের পাশপাশি একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আধার কার্ডটি ভুয়ো বলে দাবি পুলিশের। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। ধৃতকে আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক।

[১৫ মে থেকে বাড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশমূল্য, কত জানেন?]

পুলিশের দাবি, জঙ্গি সংগঠন আইএসআইয়ের সঙ্গে যুক্ত ছিল এই হোসেন মহম্মদ শোয়েব। সে চর হিসেবে ভারতে কাজ করত। উত্তরপ্রদেশ থেকে কলকাতায় আসে। তার আগরতলা যাওয়ার কথা ছিল। তবে সেদিকে না গিয়ে টার্মিনাল থেকে বেরিয়ে গিয়ে ফের অ্যারাইভাল এরিয়ায়  আসে। অভিযোগ, সেখানেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল শোয়েব। ঘোরাঘুরির ফাঁকেই দিল্লি যাওয়ার টিকিটও কাটে। এদিকে নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্দরে এই অহেতুক ঘোরাঘুরি লক্ষ্য করে সিআইএসএফ। কিছুক্ষণের মধ্যেই শোয়েবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেনি সে। এরপরেই সিআইএসএফ-এর তরফে ধৃতকে বিমানবন্দরের ভিতরের দায়িত্বে থাকা এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশি জেরায় ভেঙে পড়ে ধৃত বাংলাদেশি। জানায়, বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় তার বাড়ি। তবে দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। শনিবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

[ট্যাংরার জনবহুল রাস্তায় প্রোমোটারকে কুপিয়ে খুন, পলাতক ৪ অভিযুক্ত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.