সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলেই বাংলাদেশি নাগরিকের রহস্যমৃত্যু। খুন নাকি আত্মহত্যা করেছেন তিনি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিক তনবীর নইম দিনকয়েক আগে কলকাতায় এসেছিলেন। মেডিক্যাল ভিসায় বাংলাদেশ থেকে শহরে এসেছিলেন তিনি। পার্ক সার্কাসে (Park Circus) একটি হোটেলেই থাকছিলেন। প্রায় প্রতিদিনই সকালেই ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে যেতেন তিনি।
[আরও পড়ুন: পরমাণু বোমা তৈরির সামগ্রী পাচারের ছক! কলকাতা বিমানবন্দর থেকে CID’র জালে ২]
তবে বৃহস্পতিবার ঘটে ঠিক বিপরীত ঘটনা। এদিন বেলা বাড়লেও তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তাই হোটেল কর্মীরা ডাকাডাকি শুরু করেন। তা সত্ত্বেও কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর।
এরপরই পুলিশে খবর দেওয়া হয়। বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে হোটেলের ওই ঘরে ঢোকেন পুলিশকর্মীরা। ভিতরে ঢুকে অবাক হয়ে যান তাঁরা। দেখেন ঘরের ভিতরে পড়ে রয়েছে দেহ। এরপর পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কী কারণে বাংলাদেশি নাগরিকের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: বড় সাফল্য STF’এর, গভীর রাতে ‘ডিল’ চলাকালীন হাতেনাতে পাকড়াও ২ অস্ত্র কারবারি]
সর্বশেষ খবর
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!