অর্ণব আইচ: কলকাতা থেকে বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারির ঘটনায় প্রকাশ্যে নয়া তথ্য। নদিয়ার এক এজেন্টের মাধ্যমেই নাকি এদেশের পরিচয় পরিচয়পত্র বানিয়েছিলেন ধৃত রবি শর্মা ওরফে সেলিম। কে সেই ব্যক্তি? খোঁজে তদন্তকারীরা। এদিকে গত পাঁচবছরে নদিয়া জেলা থেকে অনুপ্রবেশের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নথি তলব করল কলকাতা পুলিশ।
বাংলাদেশে অশান্তির আঁচ পড়েছে কলকাতায়। এই পরিস্থিতিতে শনিবার কলকাতা থেকে গ্রেপ্তার হন বাংলাদেশি নাগরিক। জানা যায়, সেলিম মাতব্বর নাম ভাঁড়িয়ে হয়েছিলেন রবি শর্মা। এদেশের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতার হোটেলে কাজ নিয়েছিলেন। এর পর তদন্ত শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য় পায় কলকাতা পুলিশ। জানা যায়, বাংলাদেশ থেকে নদিয়ার এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুবক। তার হাত ধরেই পান এদেশের সচিত্র পরিচয় পত্র। নামবদলে হয়ে যান রবি শর্মা।
এর পরই নদিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে, শেষ পাঁচ বছরে নদিয়া জেলায় অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। কোথায় জাল নথি তৈরি হয়, সম্প্রতি এমন কেউ বা কারা গ্রেপ্তার হয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে। এদিকে ধৃত যুবক যা বলছে, তা আদৌ কতটা সঠিক, তা নিয়ে ধন্দে পুলিশ আধিকারিকরাই। উল্লেখ্য, জানা গিয়েছে, ধৃত যুবক নাকি কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করতেন।
সর্বশেষ খবর
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন
-
অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য