অরিজিৎ গুপ্ত, হাওড়া: অভিযোগ গুরুতর৷ ছাত্র সংসদের নির্বাচিত দুই সদস্যকে সাসপেন্ড করে দিয়েছেন কলেজের অধ্যক্ষ৷ প্রতিবাদে কলেজ চত্বরের অবস্থান বিক্ষোভে বসেছেন ছাত্র সংসদের অন্য প্রতিনিধিরা৷ তাঁদের অভিযোগ, ঘটনার কোনও তদন্ত হয়নি৷ প্রমাণ ছাড়াই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন অধ্যক্ষ৷ তিনি কথা না বলা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা৷ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বেলুড়ের লালবাবা কলেজে৷ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে আন্দোলন৷ পরীক্ষার্থীদের কথা ভেবে স্লোগানও দিচ্ছেন না বিক্ষোভকারীরা৷ তবে লালবাবা কলেজে মোতায়েন প্রচুর পুলিশকর্মী৷
[বিবাহ বিচ্ছেদ মামলায় আদালতে হাজিরা দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়]
কলেজের কমনরুমে বসেই মাদক সেবন! অভিযুক্ত দুই পড়ুয়া আবার ছাত্র সংসদের নির্বাচিত সদস্য৷ তাঁদের কলেজ থেকে সাসপেন্ড করেছেন বেলুড়ের লালবাবা কলেজের অধ্যক্ষ৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল কলেজে৷ অভিযুক্তদের সাসপেন্ড করার প্রতিবাদে কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ছাত্র সংসদের অন্য সদস্যরা৷ আন্দোলনকারীদের দাবি, অভিযোগের কোনও তদন্ত করেননি অধ্যক্ষ৷ প্রমাণ ছাড়াই পদক্ষেপ করেছেন তিনি৷ অধ্যক্ষ আলোচনায় না বসা পর্যন্ত আন্দোলন চলবে৷ উল্লেখযোগ্য বিষয় হল, ছাত্র সংসদের ওই দুই সদস্যের বিরুদ্ধে যিনি কমনরুমে বসে মাদক সেবনের অভিযোগ করেছেন, তিনি নিজেও নির্বাচিত ছাত্র প্রতিনিধি বলে জানা গিয়েছে৷ এদিকে এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে বেলুড়ের লালবাবা কলেজে৷ শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন পড়ুয়ারা৷ এমনকী, পরীক্ষার্থীদের কথা ভেবে স্লোগানও দিচ্ছেন না তাঁরা৷ কিন্তু, ঝুঁকি নিতে নারাজ কলেজ কর্তৃপক্ষ৷ লালবাবা কলেজে মোতায়েন প্রচুর পুলিশকর্মী৷
[জানলা ভেঙে ঘরে ঢুকে বৃ্দ্ধাকে ধর্ষণ, সন্ন্যাসিনী কাণ্ডের ছায়া আউশগ্রামে]
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের