দীপঙ্কর মণ্ডল: বাড়তি নিরাপত্তা সত্ত্বেও মাধ্যমিকের প্রথমদিনেই প্রশ্ন বিভ্রাট। পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র। কিন্তু ভাইরাল প্রশ্নটিতেই পরীক্ষা হচ্ছে কি না, তা স্পষ্ট হবে বেলা ৩ টেয় পরীক্ষা শেষের পর।
২০১৯-এর মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসে বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। সেই কারণে চলতি বছরের মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। বিভিন্ন জেলার ৪২ টি ব্লকে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। কিন্তু তা সত্ত্বেও এবারও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি প্রশ্নপত্র। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও এবিষয়ে এখনও মধ্যশিক্ষা পর্ষদের তরফ কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: পরীক্ষার্থী দেখলেই বাসে তুলে গন্তব্যে পৌঁছে দিতে হবে, মাধ্যমিক নিয়ে নির্দেশ শুভেন্দুর ]
সর্বশেষ খবর
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, অগ্নিবীরদের জন্য থাকছে বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত