সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল রেড রোডের নমাজ পাঠের বিশেষ অনুষ্ঠান৷ কিন্তু সেই অনুষ্ঠানের মঞ্চেই লোকসভা নির্বাচনের প্রসঙ্গে টেনে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন তিনি৷ হুঁশিয়ারি দিলেন যে বা যারা তাঁকে আক্রমণ করবে, তাকে চুরমার করে দেবেন৷ পাশাপাশি ইভিএম লুঠের অভিযোগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এদিন তোপ দাগেন তিনি৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘যত তাড়াতাড়ি ইভিএম লুট করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে৷’’
[ আরও পড়ুন: টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি! ছাত্র ভরতিতে নিয়মভঙ্গ যাদবপুরে]
অন্যান্য বছরের মতো এবারও ইদ উপলক্ষ্যে রেড রোডে নমাজ পাঠের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ নমাজ পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘যে যা বলছে, যা করছে করতে দিন৷ কিছু বলার দরকার নেই৷ আমরা করে দেখাব৷ কাউকে ভয় না পেয়ে, আপনারা এগিয়ে চলুন৷ আমরা সফল হবই৷ রাজ্যকে রক্ষা করবই৷ ধ্বংস করতে দেব না৷ যে ধ্বংস করতে চাইবে, তাকে চুরমার করে দেব৷ ভয় পাবেন না৷ যত তাড়াতাড়ি ইভিএম লুট করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে৷’’
[ আরও পড়ুন: ‘জয় বাংলা’ মেসেজে অতিষ্ঠ! মমতাকে জবাব দিলেন লকেট]
এক মাসের রমজান শেষে বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ৷ নতুন জামাকাপড় পরে মসজিদে মসজিদে চলছে নমাজ পাঠ৷ এদিন সকাল সকাল টুইটে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তারপরই এই পোস্টের প্রেক্ষিতে টুইটারে উঠেছে ‘জয় শ্রীরাম’ কমেন্টের ঝড়৷ একের পর এক নেটিজেনরা ‘জয় শ্রীরাম’ কমেন্ট করেছেন ওই পোস্টে৷
সকলকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি – এটাই হোক আমাদের মন্ত্র। #EidMubarak pic.twitter.com/4F56ex3bGP
— Mamata Banerjee (@MamataOfficial) June 4, 2019
শুধু মুখ্যমন্ত্রীই নন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন৷
Have a blessed Id-ul-Fitr. pic.twitter.com/71R9GMW3Tf
— Narendra Modi (@narendramodi) June 5, 2019
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের
-
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা
-
‘ত্যাজ্য’ করেছে রাজপরিবার, ৬ বছর পর ব্রিটেনে ফিরে হ্যারি-মেগানকে কত কর দিতে হচ্ছে?
-
অরুণাচলে বাড়ছে চিনা আগ্রাসন! সীমান্ত সমস্যা মেটাতে সোমেই বেজিং সফরে ডোভাল
-
ওমানে চলন্ত গাড়ি উলটে ভয়ংকর দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ৯, সকলেই ভারতীয়