ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: যথেচ্ছ হারে ফি বৃদ্ধি, ছাত্রছাত্রীদের উপর ‘নিপীড়নে’র অভিযোগ পেয়ে এবার বেসরকারি স্কুলের উপর নিয়ন্ত্রণ আনছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় সেকথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলির জন্য নিয়মাবলী বেঁধে দেওয়ারও পরিকল্পনা করছে রাজ্য সরকার।
[কেউ রথ আটকালে আগে মারুন, পরে পুলিশে দিন! ফের বেফাঁস মন্তব্য দিলীপের]
এদিন বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান রাজ্যে বেসরকারি স্কুলগুলির বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাজ্যে বেসরকারি স্কুল ব্যাঙের ছাতার মতো বাড়ছে, সরকারি স্কুলে ছুটি বাড়ছে অথচ বেসরকারি স্কুলে বাড়ছে না কেন? বিরোধী দলনেতার প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বেসরকারি স্কুলের নামে অন্য কিছু চলছে কিনা তা দেখতে হবে। এরা স্কুল খোলার সময় কেন্দ্রের অনুমোদন নিচ্ছে। কিন্তু রাজ্যের কাছ থেকে আর কোনও ছাড়পত্র নিচ্ছে না। সেখানে আদৌ কেমন পঠন-পাঠন হয়, স্কুলের পরিবেশ কেমন, সেসব বিষয়েও খোঁজখবর নেওয়া হবে। একজনের নাম করে স্কুল খুলছে আর অন্যজনের নাম দিয়ে চালাচ্ছে। ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজিয়ে উঠছে। অথচ ভিতরে কী চলছে তা কেউ জানতে পারছে না। এবার বেসরকারি স্কুলের উপর নিয়ন্ত্রণ আনবে সরকার।”
[রাজ্যে কমছে স্কুলছুটের সংখ্যা, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী]
বেসরকারি স্কুলের স্বেচ্ছাচারের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ নতুন নয়। যখন ইচ্ছা ফি বৃদ্ধি, ডোনেশনের চাপ, ছোট ছোট শিশুদের নিরাপত্তায় গাফিলতি-সহ একগুচ্ছ অভিযোগ এই সমস্ত স্কুলের বিরুদ্ধে। সম্প্রতি শহরের একাধিক স্কুলে খুদে পড়ুয়াদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। শীঘ্রই বেসরকারি স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে বিধানসভায় বিল আনার ইঙ্গিতও দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় শিক্ষামন্ত্রীকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন করেন কংগ্রেস বিধায়করা। তাদের প্রশ্নের উত্তরে পার্থবাবু জানান, গত একবছরে রাজ্যে স্কুলছুটদের সংখ্যা কমেছে। শিক্ষক নিয়োগেরও সদিচ্ছা রয়েছে রাজ্যের। তবে বিরোধীদের বাধার জন্যই তা সম্ভব হচ্ছে না। নিয়োগ করতে চাইলেও আদালতে গিয়ে তা আটকে যাচ্ছে। “
সর্বশেষ খবর
-
শিকেয় মক্কা চুক্তি! হাউথি হামলায় সৌদিকে একা ফেলে পালাল পাকিস্তান, ‘ড্যামেজ কন্ট্রোলে’ শাহবাজ
-
‘হিন্দির প্রসারে অনন্য ভূমিকা ছিল নেতাজির’, মাতৃভাষা মাথায় রেখে হিন্দি শেখার পরামর্শ শাহের
-
রশিদকে পিটিয়ে চার-ছক্কায় বিরাট রেকর্ড অভিষেকের, ‘শোধ’ নিলেন ১১২ ব্যাটারের ব্যর্থতার!
-
হরমুজ প্রশ্নের ‘উত্তর’ বীরভূমে! বিদ্যুৎ চাহিদা মেটাতে তৈরি হচ্ছে মেগা প্রকল্প
-
ভোট পরবর্তী হিংসায় মৃত্যু, জোর করে সন্দেশখালির বিজেপি কর্মীর দেহ কবর! ৫ বছর পর ময়নাতদন্তে দেহাংশ