Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
BJP

লক্ষ্য পুর নির্বাচন! আগামী সপ্তাহেই বঙ্গে রাজনাথ-নীতীন, করবেন দফায় দফায় বৈঠক

তাৎপর্যপূর্ণভাবে বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর প্রথম বঙ্গ সফরে নীতিন নবীন।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:৫২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:৫২

options
link
লক্ষ্য পুর নির্বাচন! আগামী সপ্তাহেই বঙ্গে রাজনাথ-নীতীন, করবেন দফায় দফায় বৈঠক zoom
ফাইল ছবি।
Advertisement

পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন। এই নির্বাচনকে মাথায় রেখেই ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি। দফায় দফায় চলছে বৈঠক। তার মধ্যেই বঙ্গে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী ১৬ তারিখ তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। জানা গিয়েছে, সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে রাজনাথ সিংয়ের। তাৎপর্যপূর্ণভাবে একইসময়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও কলকাতায় থাকবেন। ফলত পুর নির্বাচনের আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আগামী ১৫ সেপ্টেম্বর বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। দু’দিনের সফরে তিনি বাংলায় আসছেন। জানা গিয়েছে, তাঁর সঙ্গেই থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষও। তাৎপর্যপূর্ণভাবে বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর প্রথম বঙ্গ সফরে নীতীন নবীন। তার আগেই পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি ঘোষণার হওয়ার প্রায় ১৪ মাস পর নয়া এই কমিটি ঘোষণা করা হয়। যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক নতুন-পুরানো নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গঠন হয়েছে কোর কমিটিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, রাজনাথ সিং এবং নীতীন নবীন, বিজেপির এই দুই শীর্ষ নেতাই বৈঠক করবেন রাজ্য বিজেপির কোর কমিটি ও নতুন রাজ্য কমিটির সঙ্গে। জানা গিয়েছে, বৈঠকে একদিকে পুরসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারেন। পাশাপাশি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর, অর্থাৎ একমাসজুড়ে সেবা প্রকল্প কর্মসূচি চলবে। মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি এবং রাজ্য সরকার একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। সেই সমস্ত বিষয় নিয়েও বৈঠকে চর্চা হতে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.