রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একেবারে আম বাঙালির পার্টি হয়ে উঠতে চাইছে বিজেপি৷ রাম নবমী, হনুমান জয়ন্তী, রথযাত্রার পর এবার নববর্ষের উৎসবকেও হাতিয়ার করে বাঙালি আবেগকে ছুতে চাইল গেরুয়া শিবির৷ আর সেই লক্ষ্যেই এবার আয়োজিত হল হরেক অনুষ্ঠান৷ নববর্ষের সন্ধ্যায় হাজিরও হলেন কেন্দ্রীয় মন্ত্রী৷
রবিবার, পয়লা বৈশাখের সন্ধ্যায় ইন্ডিয়ান মিউজিয়ামে আশুতোষ মুখোপাধ্যায় বার্থ সেন্টেনারি হলে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষবরণ উৎসব৷ আয়োজক ছিল বঙ্গ উৎসব৷ বঙ্গ উৎসবের ব্যানারে হলেও বকলমে এই অনুষ্ঠানের আয়োজনে বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল নববর্ষের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন৷ নিজের বক্তব্যে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি৷
[‘অশালীন আচরণ’-এর প্রতিবাদে ট্যাংরায় সংঘর্ষ-বাড়ি ভাঙচুর, আহত চার মহিলা]
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা৷ এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও বিলি করা হয়েছে বিজেপির রাজ্য দফতর থেকে। দলের রাজ্য কমিটির কয়েকজন সদস্য এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে ছিলেন৷ বিজেপির একাধিক শীর্ষনেতাও উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে বিজেপির সাংস্কৃতিক টিম। অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য রনজিৎ মজুমদার৷
তবে, যতই বিজেপি বাঙালির আবেগ নিয়ে রাজনীতির ময়দান কাঁপানোর চেষ্টা করুক না কেন, অত সহজে যে বাংলায় জয় আসবে না খুব ভালই জানানে গেরুয়া শিবিরের শীর্ষ নেতার৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, বাংলায় রামনবমী, হনুমান জয়ন্তী, রথযাত্রার উৎসব পালন করে হিন্দু ভোট ব্যাংক দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি৷
[নববর্ষের সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র টিটাগড়, গুলিবিদ্ধ ১]
সর্বশেষ খবর
-
ঝা চকচকে ঘর-বিছানা, নতুন বাড়িতে ‘দিদি তেরা দেভর দিওয়ানা’ গেয়ে ফের ভাইরাল রানু!
-
‘মাথা খাচ্ছেন’ শ্বশুর, এবার ভাইপোকে দল থেকেই তাড়িয়ে দিলেন মায়াবতী
-
আর্থিক ধাক্কায় নাজেহাল আমেরিকা, অবশেষে ইরান যুদ্ধে দাঁড়ি টানছেন ট্রাম্প!
-
‘দর্শক বোকা? অ্যানিম্যাল চলেছে বলেই…’, বলিউডকে ‘ভেড়ার পাল’ কটাক্ষ করিনার, খোঁচা ভাই রণবীরকেও!
-
উপনির্বাচন ঘোষণা হতেই তপ্ত রেজিনগর! তৃণমূল-আম জনতা উন্নয়ন পার্টির সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড