নিরুফা খাতুন: দুদিন নিখোঁজ থাকার পর ঘর থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ট্যাংরার (Tangra) ক্রিস্টোফার রোড এলাকায়। খুন নাকি ঘটনার নেপথ্যে অন্য কিছু তা এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্যভেদে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম রাজেশ অধকারী। বয়স ৪৬ বছর। পেশায় গৃহশিক্ষক। ৬৩/৩ ক্রিস্টোফার রোডের বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, দুদিন ধরে ওই যুবকের দেখা পাননি কেউ। প্রথমে সন্দেহ হয়নি কারও। পরবর্তীতে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে বলেই খবর। এর পরই সন্দেহ দানা বাঁধে প্রতিবেশীদের মনে। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ডাকাডাকি করলেও কারও সাড়া মেলেনি।
[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]
পরবর্তীতে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। দেখা যায়, একটি চেয়ারে বসা অবস্থায় রয়েছে রাজেশ অধিকারীর পচাগলা মৃতদেহ। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কমপক্ষে তিনদিন আগে মৃত্যু হয়েছে ওই যুবকের। কিন্তু কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। খুনের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
[আরও পড়ুন: বিজেপিতে যোগ না দিলেই গ্রেপ্তার! কেজরির পর আশঙ্কায় অতিশী, রাঘব চাড্ডারা]
সর্বশেষ খবর
-
কোথায় শওকত? ছেলেকে আটক করে হন্যে হয়ে খুঁজছে এনআইএ! তল্লাশি ভাইয়ের বাড়িতেও
-
‘শত্রু দেশ’কে হারিয়ে এশিয়ার সেরা! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা, ভাইরাল ভিডিও
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম