সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতা শহরে মিলল বোমা তৈরির কারখানা। খিদিরপুরে ১০ নম্বর মনসাতলা রোয়ের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক তাজা বোমা, বোমা তৈরির মশলা, রিমোট কন্ট্রোল, মোবাইল চিপ, সার্কিট উদ্ধার করল পুলিশ। ওই কারখানায় তীব্র বিস্ফোরক আইইডি তৈরির ছক ছিল দুষ্কৃতীদের, অনুমান পুলিশের।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর তিনটে নাগাদ ডিসি বন্দরের নেতৃত্বে ১০ জন পুলিশের একটি দল খিদিরপুরের মনসাতলার ওই বাড়িতে হানা দেয়৷ জানা গিয়েছে, বাড়িটি কয়েক দিন আগেই ভাড়া নেওয়া হয়েছে। বাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ। আজ ভোরে তল্লাশি চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, আটক করা হয়েছে আরও দুজনকে। তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা