সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউ টার্ন নিতে গিয়ে সরকারি বাসটিকে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। বিপদ বুঝে চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে পালান তিনি। নামতে গিয়ে অন্য একটি বেসরকারি বাসে পিষ্ট হয়ে প্রাণ গেল এক যাত্রীর। গুরুতর জখম আরও এক। শুক্রবার সকালে দুর্ঘটনাটি হাওড়ার বঙ্কিম সেতুতে।
[প্রশ্ন বিভ্রাটের জেরে বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পরীক্ষা]
হাওড়া শহরের প্রবেশদ্বার রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। এই সেতু পেরিয়ে হাওড়া স্টেশনে পৌঁছনোর পর, বঙ্কিম সেতু দিয়ে মূল শহরের দিকে চলে যায় সরকারি ও বেসরকারি বাসগুলি। এই বঙ্কিম সেতুতে একটি ইউ টার্ন আছে। শুক্রবার সকালে ইউ টার্ন নেওয়ার সময়ে দুর্ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বঙ্কিম সেতুতে ইউ টার্ন নিয়ে্ হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি পিছনে দিকে চলতে শুরু করে। সরকারি বাসটির পিছনে ছিল একটি বেসরকারি বাস। সেই বাসটিও হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল। বিপদ বুঝে চলন্ত বাস থেকে ঝাঁপ দেন সরকারি বাসের চালক। এদিকে চালককে ঝাঁপ দিতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দু’জন মহিলা যখন সরকারি বাসটি থেকে নামছিলেন, তখন তাঁদের পিষে দেয় পিছনে থাকা বেসরকারি বাসটি। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুটি বাসকেই আটক করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত সরকারি বাসের চালকের সন্ধান মেলেনি। প্রাথমিক তদন্তে অনুমান, সরকারি বাসটি সম্ভবত কোনও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। তার জেরে ঘটল দুর্ঘটনা।
[‘নোট বাতিলে বিরক্ত’, সম্পর্ক বাড়াতে গিয়ে সৌমিত্রের খোঁচায় বিদ্ধ রাহুল]
সর্বশেষ খবর
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ
-
গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট
-
‘বৈজ্ঞানিক সত্য’-র দায় নেই, ‘রাজনৈতিক সত্য’ হওয়ার
-
চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও
-
বসিরহাট পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, পুরবোর্ড গঠনের আর্জিতে হাই কোর্টে মামলা