অর্ণব আইচ, কলকাতা: শহরে রহস্যমৃত্যু ব্যবসায়ীর। শনিবার বিকেলে ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছিতে বহুতলের ছাদ থেকে উদ্ধার হল জয়ন্ত সাহা নামে ওই ব্যবসায়ীর দেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে জয়ন্তবাবু। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার বিকেলে নিজের বহুতলের ছাদে গিয়েছিলেন জয়ন্ত সাহা। ছাদের উপর ট্যাংকের কাছে লাইসেন্সড পিস্তল হাতে নিয়ে ভিডিওগ্রাফি করেন। ছেলে ও প্রিয়জনদের উদ্দেশে বার্তা দেন, তাঁর আর বাঁচার ইচ্ছে নেই। আত্মঘাতী হতে চলেছেন তিনি। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এই ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকজন। যদিও ততক্ষণে নিজের মাথায় গুলি চালিয়েছেন জয়ন্ত। পরিবারের লোকজন রক্তাক্ত ওই ব্যবসায়ীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যাচ্ছে, শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন জয়ন্ত সাহা। ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছির কাছে তার নিজের কনস্ট্রাকশন এর ব্যবসা। পার্ক স্ট্রিট-সহ কলকাতার দুটি জায়গায় তাঁর দুই ছেলের নামী রেস্তোরাঁ রয়েছে। যদিও দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন জয়ন্তবাবু। গত মার্চ মাসে ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। নিজেও ভুগছিলেন অসুস্থতায়। যার জেরেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ