Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোবাইলে কানে ব্যস্ত চালক, বারণ করায় গায়িকাকে ধর্ষণের হুমকি

গ্রেপ্তার অ্যাপ ক্যাব চালক৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৮, ১১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৮, ১১:২৫

options
link
মোবাইলে কানে ব্যস্ত চালক, বারণ করায় গায়িকাকে ধর্ষণের হুমকি zoom
Advertisement

অর্ণব আইচ: কানে মোবাইল নিয়ে গাড়ি চালানোর প্রতিবাদ করেছিলেন গায়িকা। রাস্তার উপরই গায়িকাকে হুমকি দিল অ্যাপক্যাব চালক। গায়িকার অভিযোগ, তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। রাতেই তিনি দক্ষিণ কলকাতার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে ওই অ্যাপক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আগমনীর ভিডিও তুলতে গিয়ে গঙ্গায় সলিল সমাধি দুই পড়ুয়ার  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগে গায়িকা জানিয়েছেন যে, রাতে তিনি মাকে নিয়ে অ্যাপক্যাবে করে বাড়ি ফিরছিলেন। চালক এক হাতে গাড়ি চালাচ্ছিল। অন্য হাতে মোবাইল নিয়ে ফোনে কথা বলছিল। প্রথমে গায়িকার মা তাঁকে বারণ করেন। কর্ণপাত করেনি চালক। এর পর গায়িকা তাঁকে বলেন এভাবে গাড়ি না চালাতে। গালিগালাজ শুরু করে চালক। গায়িকা প্রতিবাদ করে ওঠেন। চালক তাঁকে হুমকি দেয়। অশ্লীল কথাও বলে। তাঁকে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

[পুজোর আগেই সুখবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে বাড়ল বিমার অর্থের পরিমাণ]

জানা গিয়েছে, এরপরই ওই গায়িকা চালকের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেন। মাকে নিয়ে অন্য একটি গাড়ি করে পাটুলি থানায় যান। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি ও চালককে থানায় নিয়ে আসে। গায়িকা পাটুলি থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গায়িকা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান। এর আগেও শহরে বহু অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনাটিকেও গুরুত্ব দিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.