গোবিন্দ রায়: উপস্থিতির হার কম। আর সেটাই বাধা হয়ে দাঁড়িয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta)এক পরীক্ষার্থীর কাছে। তাকে পরীক্ষায় বসতে দেয়নি কর্তৃপক্ষ। এবার ছাত্রীর সমস্যার সমাধান করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। ওই ছাত্রীর অসুস্থতার কথা বিবেচনা করে, মানবিকতার বিষয়টি বিচার করে তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। আদালতের নির্দেশ, নিয়ম অনুযায়ী ওই পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দিতে হবে।
মামলাকারী ছাত্রীর আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এডুকেশন অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। অসুস্থতার জন্য উপস্থিতির হার কম ছিল তাঁর। তাঁকে পরীক্ষায় বসতে দিচ্ছিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৯ মে ফর্ম ফিলাপের শেষ দিন। ওই ছাত্রীকে পরীক্ষায় বসার অনুমতি না দিলে গোটা বছর নষ্ট হবে।” আইনজীবীর দাবি, “অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় তাঁর উপস্থিতির হার স্বাভাবিকের তুলনায় চার শতাংশ কম ছিল।”
[আরও পড়ুন: আরসিবি বিদায় নিতেই কটাক্ষ করে পোস্ট নবীনের, তীব্র সমালোচনা ক্রিকেটপ্রেমীদের]
আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ৬৫ শতাংশ উপস্থিতির হার (Present)রাখতে হয়। কিন্তু ওই ছাত্রীর তা ছিল না। তবে উচ্চ আদালত অনুমতি দিলে বিশ্ববিদ্যালয়ের আপত্তি নেই। তার পরিপ্রেক্ষিতেই মানবিকতার দিক বিবেচনা করে ওই ছাত্রীকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি। তাঁর এই সিদ্ধান্তের জেরে পরীক্ষা নিয়ে বাধা কাটায় বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী।
[আরও পড়ুন: যদি কপালে লেখো নাম…, ভালবেসে কপালে স্বামীর নামের ট্যাটু করালেন মহিলা, ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!