সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমেতে মজিলে মন…, কী না সম্ভব। ভালবাসার জন্য সাত সমুদ্র তেরো নদী পার করতেও দ্বিধা করে না প্রিয় মানুষটি। তেমনই স্বামীকে ভালবেসে এক অনন্য কাণ্ড ঘটালেন এক মহিলা। শরীরের কোনও গোপন অংশে নয়, একেবারে কপালে স্বামীর নাম খোদাই করে রাখলেন তিনি। বুঝিয়ে দিলেন, “আমি শুধু তোমার।”
‘যদি কপালে লেখো নাম…’। জনপ্রিয় বাংলা গানের কথাটা একটু বদলে এভাবে বলাই যায়। কারণ বেঙ্গালুরু এক মহিলা এভাবেই নিজের স্বামীর নামের ট্যাটু করালেন নিজের কপালে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই মহিলার ট্যাটু করানোর ভিডিওর মুহূর্ত। সেখানেই দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর জনপ্রিয় একটি ট্যাটু পার্লারে গিয়ে কপালে ‘সতীশ’ নামটি লেখাচ্ছেন ওই মহিলা। ট্যাটু শিল্পী প্রথমে একটি কাগজে নামটি লিখে তা মহিলার কপালে বসিয়ে দিলেন। তারপর তার ছাপ নিয়ে সেই নাম খোদাই করে দিলেন কপালে। নিজের নতুন ট্যাটু দেখে আহ্লাদে আটখানা মহিলা নিজেও।
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ! পুলিশের জালে ‘গুণধর’]
View this post on Instagram
স্বামীর প্রতি স্ত্রীর এহেন ভালবাসায় অবাক নেটদুনিয়াও। ভালবেসে নানা উপহার দেওয়া, সারপ্রাইজ দেওয়ার ঘটনা আখছার শোনা যায়। কিন্তু শরীরের এমন এক স্থানে স্বামীর নাম খোদাই করেছেন তিনি, যা রীতিমতো চমকে দেওয়ার মতো। অনেকেই প্রশংসা করে বলেছেন, এর জন্য সাহস লাগে। অনেকে আবার মশকরা করে প্রশ্ন করেছেন, ঝগড়া-ঝামেলা হলে এভাবে নিজেকে দেখতে ভাল লাগবে তো? তবে ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনেই যেন সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। সেখানে লেখা, “ট্রু লাভ” অর্থাৎ সত্যিকারের ভালবাসা।
[আরও পড়ুন: সবমিলিয়ে ৪০০ দুর্ঘটনা, অবশেষে মিগ-২১ বিমান বাতিলের সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার