গোবিন্দ রায়: সমবায় দুর্নীতির দায়ে অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সমবায় উন্নয়ন সমিতিতে বেআইনিভাবে চেয়ারম্যান পদ পাওয়ার অভিযোগ রয়েছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই অভিযোগেই এবার FIR করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনমাসের মধ্যে অভিযুক্তর নামে চার্জশিট দিতে হবে।
কাঁথি দুবলাবাড়ি টেঙড়ামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ছিলেন এক তৃণমূল নেতা। ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্য কৃত্তিবাস মাইতির নাম মুছে সেই জায়গায় ওই তৃণমূল নেতার নাম দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে মামলা করেন শেখ মুক্তার আলি।
Advertisement
[আরও পড়ুন: ‘ভয় পেয়ে মাথা নত করব ভাবাটা BJP’র মূর্খামি’, সাকেতের গ্রেপ্তারিতে গর্জে উঠলেন অভিষেক]
মামলাকারীর বক্তব্য, সমবায় আইনে বলা হয়েছে যেখানে সমবায় সেই গ্রাম-সহ পাশের চার গ্রামের বাসিন্দা না হলে সমবায়ের সদস্য হয় না। চাষি ছাড়া সদস্যও হতে পারে না। তারপরেও সমবায়ের সদস্য হয়েছিলেন ওই নেতা। এই মামলায় এর আগেও এফআইআর হয়েছে। কিন্তু সেখানে নাম ছিল না মূল অভিযুক্তর।
[আরও পড়ুন: বকেয়া নিয়ে দিল্লিতে দরবার বাংলার বিধায়কদের, আলোচনা করতে শুভেন্দুকে ফোন শোভনদেবের]
Advertisement
সর্বশেষ খবর
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?