Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Calcutta High Court

সম্মতিতে যৌনতা, সম্পর্ক ভাঙলেই ধর্ষণের মামলা করা যায় না: কলকাতা হাই কোর্ট

বিচারপতির মত, পারস্পরিক সম্মতির ভিত্তিতে দীর্ঘদিন ধরে দু'জন প্রাপ্তবয়স্ক সম্পর্কে ছিলেন। তাঁরা একসঙ্গে স্বামী-স্ত্রী'র মতো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। হোটেলে থেকেছেন। পারস্পরিক সম্পর্ক স্থাপন করেছেন। এর পাঁচ বছর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করার অভিযোগে ধর্ষণের অভিযোগ আনা যায় না।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:১৯

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:১৯

options
link
সম্মতিতে যৌনতা, সম্পর্ক ভাঙলেই ধর্ষণের মামলা করা যায় না: কলকাতা হাই কোর্ট zoom
ধর্ষণ নিয়ে বড় রায় আদালতের। ছবি: AI দ্বারা নির্মিত।

পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক পরবর্তীকালে ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ আনা যায় না। বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ সংক্রান্ত এক মামলায় এমনই রায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতির মত, পারস্পরিক সম্মতির ভিত্তিতে দীর্ঘদিন ধরে দু’জন প্রাপ্তবয়স্ক সম্পর্কে ছিলেন। তাঁরা একসঙ্গে স্বামী-স্ত্রী’র মতো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। হোটেলে থেকেছেন। পারস্পরিক সম্পর্ক স্থাপন করেছেন। এর পাঁচ বছর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করার অভিযোগে ধর্ষণের অভিযোগ আনা যায় না। ফলে মামলাকারীর বিরুদ্ধে ওই মহিলা আইপিসি-র একাধিক ধারায় যৌন হেনস্থা এবং জোর করে গর্ভপাত করানোর যে অভিযোগ এনেছেন, তা এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। 

মামলায় মহিলার অভিযোগ, অভিযুক্তের সঙ্গে ২০১৭ সালে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এরপর ২০১৮ সালে তাঁকে জবর করে মদ্যপান করিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। এই বিষয়ে প্রতিবাদ জানালেও বিবাহের প্রতিশ্রুতির কারণে অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য হন। জানা যায়, সম্পর্কে থাকাকালীন বিভিন্ন জায়গাতে ঘুরতেও গিয়েছেন। এমনকী দিঘা, গোয়াতেও বেড়াতেও গিয়েছেন তাঁরা। এরপর ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে জোর করেই গর্ভপাত করাতে অভিযুক্ত ওই ব্যক্তি বাধ্য করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বিয়ে করতেও অস্বীকার করেন বলে অভিযোগ। এই বিষয়ে প্রতিবাদ জানালে ব্যক্তিগত ছবি সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়াও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারিণী। এমনকী মামলা গড়ায় কলকাতা হাই কোর্টেও।

Advertisement

আবেদনকারীর তরফে বলা হয়, মহিলা একজন প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত। তিনি পারস্পরিক সম্মতিতে কয়েক বছরের জন্য এই সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন। বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে গিয়েছেন। এবং পারস্পরিক সম্মতিতে গর্ভপাতও করিয়েছেন। এই সম্পর্ক দু’জনের সম্মতিতেই ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করা হয়েছে, মহিলার এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে এমনই এক অভিযোগ এনেছিলেন উত্তরাখণ্ডের মুসৌরির এক তরুণী। এক্ষেত্রে  উত্তরাখণ্ড হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, দীর্ঘদিনের প্রেমে যদি কেউ শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকে, তারপর সম্পর্ক ভেঙে গেলেও ধর্ষণের মামলা করা যায় না। আদালতের মতে, শুধু বিয়ে না হওয়া বা সম্পর্ক ভেঙে যাওয়ার অভিযোগে ধর্ষণের মামলা দায়ের হলে, সেটাতে আইনের অপব্যবহার হতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.