Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mamata Banerjee's flight issue

বারবার কেন বিপত্তি হচ্ছে? মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব হাই কোর্টের

মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২২, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২২, ১৮:১৪

options
link
বারবার কেন বিপত্তি হচ্ছে? মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব হাই কোর্টের zoom

গোবিন্দ রায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী দু’ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল।

গত ৪ মার্চ বারাণসী (Varanasi) সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির (SP) হয়ে নির্বাচনী প্রচার সেরে শুক্রবার বিমানে কলকাতায় ফেরেন তিনি। বিমানটি দুপুর ২টো ২৮ মিনিটে বারাণসী থেকে ওড়ে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। দমদম বিমানবন্দরে (DumDum Airport) বিমানটি অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ১০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি। এই ঘটনার পর রাজ্য সরকারের তরফে চাপ দেওয়া হয় ডিজিসিএ-কে। যার জেরে ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়। রিপোর্টে বলা হয়, খারাপ আবহাওয়ার জন্য ATC’র অনুমতি নিয়েই বিমানটি নিচে নামানো হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির জেরে গতিপথ বদল, করাচিতে জরুরি অবতরণ দিল্লি-দোহা যাত্রীবাহী বিমানের]

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে গত ১০ মার্চ আইনজীবী বিপ্লব চৌধুরী কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলাকারীর আবেদন, ২০১৬ সালেও মুখ্যমন্ত্রীর বিমানে এধরনের বিভ্রাট হয়েছিল। এবারও হল। তাই এর নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হওয়া উচিত। এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়।

সোমবার মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলে হাই কোর্ট। বিচারপতি জানান, “প্রথমবার বিমানের জ্বালানি শেষ হয়ে যায়। এবার মুখোমুখি চলে এল দু’টি বিমান। বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিপত্তি হচ্ছে, তা জানাক ডিজিসিএ।” আগামী দু’সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী ২৫ এপ্রিল এই মামলার শুনানি। 

[আরও পড়ুন: সরকারি স্কুলে নীল-সাদা পোশাকে থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো, নির্দেশিকা সমগ্র শিক্ষা মিশনের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.