Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

১৯ এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি চলবে হাই কোর্টে, কাজকর্ম শিকেয়

আগামী ২২ এপ্রিল ফের বৈঠকে বসবেন তিনটি সংগঠনের আইনজীবীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৬:৩৩

options
link
১৯ এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি চলবে হাই কোর্টে, কাজকর্ম শিকেয় zoom
Advertisement

শুভঙ্কর বসু: ফের কর্মবিরতি বাড়ালেন আইনজীবীরা। কলকাতা হাই কোর্টে ১৯ এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি জারি থাকবে। টানা প্রায় ২ মাস কর্মবিরতি চলছে। বিচারপতি চেয়ে এই আন্দোলনে শামিল হয়েছে আইনজীবীদের তিনটি সংগঠন। ২০ এপ্রিল ফের বৈঠক হবে। তারপর কাজে যোগ দেবেন কি না সেই সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা। অচলাবস্থা জারি থাকায় নাজেহাল দশা বিচারপ্রার্থীদের। সাধারণ প্রচুর বিচারপ্রার্থী প্রতিদিন এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। উল্লেখ্য, বিচারপতি সংকটের জেরে গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতির ডাক দেয় আইনজীবীদের তিনটি সংগঠন। বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ও ইনকর্পোরেটেড ল অ্যাসোসিয়েশনের তরফে এই কর্মবিরতি ডাকা হয়েছিল। মঙ্গলবার সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। বৈঠকে বসেন সংগঠনগুলির নেতৃত্ব। সেখানেই ফের কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কলকাতা হাই কোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। সেখানে ছিল মাত্র ২৭ জন। সম্প্রতি আরও তিনজন নিয়োগ করা হয়েছে। কিন্তু বাকি পদ এখনও শূন্য। তা পূরণের দাবিতে এই কর্মবিরতি।

[ইকো পার্কে দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত, এখনও ভেন্টিলেশনে আহত রিয়ান]

আইনজীবীদের বক্তব্য, কয়েক লক্ষ মামলা ঝুলে রয়েছে। কয়েকজন বিচারপতির পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আদালতের অচলাবস্থা নিয়ে ইতিমধ্যেই দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের সঙ্গে বৈঠক করেছেন হাই কোর্টের আইনজীবীদের প্রতিনিধিরা। তাতেও অবশ্য কমর্বিরতি ওঠেনি। আর এই কর্মবিরতির ফলে সমস্যায় পড়ছেন অসংখ্য সাধারণ মানুষ। রোজই মামলা নিয়ে আদালতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। সমস্যায় পড়েছেন ছোট উকিলরাও। কারণ তাঁদের রোজগারও বন্ধ। সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের ইতিহাসে এতদিন ধরে টানা কর্মবিরতি কখনও চলেনি। সমস্যায় পড়েননি সাধারণ মানুষ। আগামী ২২ এপ্রিল ফের বৈঠকে বসবেন তিনটি সংগঠনের আইনজীবীরা। ওইদিনই সিদ্ধান্ত হবে কর্মবিরতি উঠবে না তা চালিয়ে যাবেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[খেতে চেয়ে কান্না, অত্যাচার করে দুই শিশুকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সৎ মা]

এদিকে আইনজীবীদের সিদ্ধান্ত সমস্যা বাড়াচ্ছে মামলাকারীদের। মামলার দিন পিছিয়েই যাচ্ছে। তাঁরা এসে ফিরে যাচ্ছেন। শহরতলি এবং গ্রাম থেকেও প্রচুর মানুষ আসেন রোজ। তাঁরা সমস্যায় পড়ছেন। হাই কোর্ট খুলতে পারে এই আশা নিয়ে এদিন অনেকেই এসেছিলেন আদালত চত্বরে। কিন্তু বেলায় খবর পেয়ে তাঁরা হতাশ হয়ে ফিরে যান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.