অভিরূপ দাস: ন্যাশনাল মেডিক্যাল কলেজের হস্টেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হল এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রর ঝুলন্ত দেহ। বুধবার সকালে দেহটি উদ্ধার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। তাঁর বাড়ি গোসাবার বৈরাগী পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিব্যেন্দু সর্দার (২৪)। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমাণ আত্মহত্যা করেছেন ওই ডাক্তারির ছাত্র।
[আরও পড়ুন: ‘পালঘরে সাধু হত্যার সময় কোথায় ছিলেন আপনি?’ জয়া বচ্চনকে তীব্র আক্রমণ লকেটের]
কেন আচমকা আত্মহত্যা করলেন ওই জুনিয়র চিকিৎসক? সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর অস্বাভাবিক মৃত্যুর জন্য এই অবসাদকেই দায়ী করছেন সহপাঠীরা। ৫৯এ/ডি বেনিয়াপুকুর রোডের ন্যাশনাল মেডিক্যাল কলেজের মেইন হস্টেল। সেই হস্টেলের পাঁচতলার একটি ঘরে থাকতেন দিব্যেন্দু। এদিন সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় হোস্টেলের কর্মচারীদের। তাঁরা দিব্যেন্দুর বন্ধুদের খবর দেন। ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। অবশেষে খবর দেওয়া হয় পুলিশে। দরজা ভেঙে দেখা যায় সিলিং থেকে ঝুলছে দিব্যেন্দুর দেহ।
বিছানার চাদর থেকে গলায় ফাঁস লাগিয়েছে এমবিবিএস এর ফাইনাল ইয়ারের ওই ছাত্র। সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে পড়াশোনা নিয়ে অবসাদে ভুগছিলেন। তাছাড়াও বছর চব্বিশের দিব্যেন্দুর এক আত্মীয় সম্প্রতি মারা যান। সে ঘটনাও তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। গোসাবায় তাঁর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। শোকস্তব্ধ তাঁরা। থমথমে হস্টেল চত্বরও।
[আরও পড়ুন: সেপ্টেম্বরে রাজ্যে খুলছে না স্কুল, কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী]
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক