শুভঙ্কর বসু: ইসিএলের আয়ত্তাধীন কয়লা খনিগুলি থেকে কয়লা পাচারের অভিযোগে আগেই অনুপ মাঝি তথা লালার নাম জড়িয়েছে। ওই মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) থেকে রক্ষাকবচও পেয়েছে কয়লা মাফিয়া হিসেবে পরিচিত লালা। এবার তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একটি পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে লালার বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের দাবিতে মামলাটি দায়ের করেছেন বাঁকুড়ার বাসিন্দা কালিদাস বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ আগস্ট বিচারপতি রাজ শেখর মন্থার এজলাসে মামলার শুনানি।
কালিদাসবাবুর আইনজীবী বৈদুর্য্য ঘোষাল জানিয়েছেন, বাঁকুড়ার মেজিয়ার কালিকাপুর অঞ্চলে তাঁর মক্কেলের প্রায় ১০০ বিঘার সম্পত্তি রয়েছে। ওই জমির নিচেই রয়েছে কয়লাস্তর। রীতিমতো জমিত ডিনামাইট দিয়ে ফাটিয়ে ১৯৯১ সাল থেকে কয়লা তোলা শুরু করেছে লালা ও তার দলবল। কালিদাস বাবুর অভিযোগের ভিত্তিতে ১৯৯৪ সালে রাজ্যসরকার সেখানে পুলিশ ক্যাম্প বসালেও দিতে সেই পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়।
[আরও পড়ুন: ব্যবসার জন্য আদর্শ বাংলা, শিল্পসাথীতে প্ল্যাটিনাম-সহ চারটি SKOCH Award রাজ্যের]
তারপরই লালা ও তার সহযোগী কয়লা মাফিয়াদের দৌরাত্ব বেড়ে যায়। ওই এলাকায় অত্যাধিক ডিনামাইট ব্যবহার করার ফলে মামলাকারী ও তার আসপাশের বাড়ি ঘর ও কৃষিজমিতে সম্পূর্ণ ধস নামতে শুরু করে। কিন্তু লালার বিরুদ্ধে একাধিকবার পুলিশে জানানো হলেও কোনও ব্যবস্থা হয়নি। অভিযোগ, ওই এলাকা থেকে কয়েকশো কোটি টাকার কয়লা চোরাচালান করেছে লালা। পুলিশের তরফে কোনও সুরাহা না পেয়ে অবশেষে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিচারপতি রাজশেখর মন্থার এজলাসে মামলা দায়ের করেছেন কালিদাসবাবু। আগামী ১৭ আগস্ট যে মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
[আরও পড়ুন: Coronavirus: ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ৩ জেলা]
সর্বশেষ খবর
-
সন্তানের জন্য এক মায়ের একাকী লড়াই, কতটা জমল পরিণীতির ‘শ্যক : ট্রাস্ট নো ওয়ান’?
-
প্রশ্ন করবে জেন জি, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী! এবার নতুন প্রজন্মের সঙ্গে চা চক্রে বসবেন শুভেন্দু
-
শিল্ডে নর্থইস্টের বিরুদ্ধে শুরু থেকে ৬ বিদেশি খেলাবে মোহনবাগান, কেমন হবে প্রথম একাদশ?
-
বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ! এনআইএর জালে মসজিদের ইমাম
-
জন্মের আগেই মাধ্যমিক! কংগ্রেসের মামলা খারিজ হাই কোর্টে, স্বস্তি হাসিরানি রথের