সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। জেলাপরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা সাংবাদিক বৈঠক করে দাবি করে, স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন তাপস সাহা। এমনকী দমকলে নিয়োগের ক্ষেত্রেও তাপসবাবু জালিয়াতি করেছেন বলেই অভিযোগ। ওই অডিও ক্লিপিং টুইট করেন বিজেপি নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারি।
[আরও পড়ুন: বাবা হতে তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলায় শিশু খুন নিয়ে বিস্ফোরক দাবি ধৃতের]
সোমবার আইনজীবী রাজাশেখর মান্থার দ্বারস্থ হন অরুণজ্যোতি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চান। বিজেপি নেতা তথা আইনজীবীর আবেদনে সাড়া দেন বিচারপতি। মামলা দায়েরের আবেদন জানান আবেদনে অনুমতি দেন তিনি। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। যদিও বারবারই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
[আরও পড়ুন: ‘জরাজীর্ণ রাস্তার জন্য ছেলেদের বিয়ে হচ্ছে না’, ‘দিদির দূত’কে কাছে পেয়েই নালিশ গ্রামবাসীদের]
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা