গোবিন্দ রায়: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে মোটা টাকা অনুদান দেয় রাজ্য সরকার। প্রতি বছরই অনুদানের পরিমাণ বাড়ে। কিন্তু সেই অনুদানের সঠিকভাবে অডিট হয় না। এ নিয়ে মামলা হল কলকাতা হাই কোর্টে। বিষয়টি নিয়ে রাজ্যকে নোটিস পাঠানো হচ্ছে।
২০১১ সালে ক্ষমতায় আসার পরেই দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। প্রথম বছর ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। তার পর করোনার পরে এক ধাক্কায় অনুদানের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয়। ২০২২ ও ২০২৩ সালে ১০ হাজার টাকা করে বাড়ে অনুদান। গত বছর ক্লাবগুলি ৭০ হাজার টাকা করে অনুদান পায়। এবছর সেই অনুদান বেড়ে হয়েছে ৮৫ হাজার টাকা। পরের বছর অনুদান বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: পড়শি যুবকের সঙ্গে এ কী করছে বাড়ির বউ! দেখে ফেলতেই শাশুড়িকে কোপ, আত্মঘাতী প্রেমিক]
এই পরিস্থিতিতে পুজোয় রাজ্যের অনুদানের অডিট চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। তাঁর দাবি, রাজ্যে পুজোর অনুদান বেড়েছে। কিন্তু খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না! অনুদান মামলার দ্রুত শুনানি চেয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “অনেক ক্লাব নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছে?” তার পরই জানান, মামলায় রাজ্যকে নোটিস পাঠান। তাহলে দ্রুত শুনানি সম্ভব হবে।
[আরও পড়ুন: ছাত্রীর শ্লীলতাহানি! শিক্ষক দিবসে গ্রেপ্তার অধ্যাপক]
সর্বশেষ খবর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?