অরিজিৎ গুপ্ত, হাওড়া: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে ভুল ঠিকানায় সিবিআই। প্রায় ঘণ্টা খানেক নথিপত্র দেখেন আধিকারিকরা। তার পর ভাঙে ভুল। বুঝতে পারেন, যার ঠিকানায় এসেছেন ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। ভুল বুঝে ক্ষমা চেয়ে ঘটনাস্থল ছাড়েন আধিকারিকরা।
আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার পেয়েই ময়দানে নেমেছে সিবিআই। রবিবার সকালে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি-সহ প্রায় ১৫টি জায়গায় হানা দেন আধিকারিকরা। একটি দল যায় হাওড়ায়। তাঁদের নজরে ছিলেন বিপ্লব সিংহ ও তাঁর সংস্থা মা তারা ট্রেডার্স। এই সংস্থা থেকেই নাকি হাসপাতালে সিরিঞ্জ, গ্লাভস-সহ বহু সামগ্রী আসত। কিন্তু হাওড়া পৌঁছে আধিকারিকরা হাজির হন মদন ঘড়ুইয়ের বাড়ি। তাঁর সংস্থার নাম মা তারা বিল্ডার্স। না বুঝেই সাতসকালে সিবিআই কড়া নাড়েন মদনের দরজা। কিছু না বুঝতে পারলেও তদন্তকারীদের সহযোগিতা করেন তিনি। ব্যবসার যাবতীয় নথি তুলে দেন সিবিআই আধিকারিকদের হাতে।
[আরও পড়ুন: রেলের ধাক্কায় পশু মৃত্যু রুখতে নয়া উদ্যোগ, লাইন ধারে বসছে বিশেষ বেড়া]
প্রায় ঘণ্টাখানেক সেই নথি দেখেন সিবিআই আধিকারিকরা। তার পর বুঝতে পারেন অভিযোগের সঙ্গে নথির কোনও সামঞ্জস্য নেই। এর পরই তদন্তকারীরা মদনের বাড়ি ছাড়েন। জানা গিয়েছে, মা তারা বিল্ডার্স ও ট্রেডার্স নিয়েই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন আধিকারিকরা। যার জেরে এই ঘটনা। এ বিষয়ে মদনবাবুর ছেলে জানান, অযথা এই হেনস্তার জন্য আধিকারিকরা ক্ষমা চেয়েছেন।
[আরও পড়ুন: আর জি কর থেকে শিক্ষা! পুরুলিয়ায় রাতের হাসপাতাল টহলে মহিলাদের ‘উইনার্স টিম’]
সর্বশেষ খবর
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!