Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

বেআইনি লেনদেনের অভিযোগে শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ধৃত

কোন ব্যাঙ্কে ঘটল এই ঘটনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৬, ১৯:৪০

options
link
বেআইনি লেনদেনের অভিযোগে শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ধৃত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে থরে থরে সাজানো নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। একদিকে মানুষ যখন টাকার অভাবে নাজেহাল সেখানে অন্যদিকে এত নতুন টাকা কিছু মানুষের হাতে কেমন করে আসল তা নিয়ে সকলের মনেই জেগেছে প্রশ্ন।

নোট বাতিলের পরবর্তী সময়ে কালো টাকা বদলে নতুন নোট আমদানির ক্ষেত্রে যে ধরনের আর্থিক কারচুপি চলছে, তার সন্ধান করতে গিয়েই সিবিআইয়ের হাতে ধরা পড়ল কলকাতার এক ব্যাঙ্ক কর্মী। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কলকাতার একটি ব্রাঞ্চের ক্যাশিয়ারের বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগে মামলা দায়ের করল সিবিআই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা’র ওই কর্মীর বিরুদ্ধে কালো টাকা বদল করে নতুন নোট পাচারের অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতর পরিচয় সম্পর্কে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.