গোবিন্দ রায়: লালন শেখ মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আরজি খারিজ। আপাতত তদন্ত করবে সিআইডি-ই, নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। কীভাবে মৃত্যু হল লালনের, সেটাই বড় প্রশ্ন। সিবিআই আধিকারিকরা আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের অভিযোগ খুন করা হয়েছে লালনকে। লালনের মৃত্যুতে আদালতে মামলা দায়েরও হয়েছে। এই ঘটনায় জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সিআইডি ও সিবিআইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল ও আছে। বগটুইয়ের ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল। প্রকৃত ঘটনা অনুসন্ধানে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আরজি জানাচ্ছি।” সোমবার সেই মামলার শুনানি শেষ হলেও বাকি ছিল রায়দান।
[আরও পড়ুন: গভীর রাতে সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল পুরনো বাড়ি! চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ার]
বুধবার সব্যসাচী চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিআইডি তদন্ত বহাল থাকবে বলেই জানানো হয়েছে। অর্থাৎ তদন্ত যেভাবে চলছে, সেভাবেই চলবে।
উল্লেখ্য, গত ২১ মার্চ ভাদু শেখকে তার বাড়ির সামনে খুন হতে হয়। খুনের সময়ও ভাদু লালনের কাছে ছিল। ভাদু খুনের পালটা বগটুই গ্রামে গণহত্যা চলে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১০ জনের। এমনকি পরেরদিন সকালেও গ্রামে যেতে সাংবাদিকদের বাধা দেয় লালন। সেই অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে ন’মাস পরে ৩ ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হন লালন। তার ৯দিনের মাথায় সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয় লালনের। নিহতের স্ত্রীর দাবি, খুন করা হয়েছে লালনকে। বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।
[আরও পড়ুন: শহরে নেই আসানসোল দুর্ঘটনায় অভিযুক্ত জিতেন্দ্রপত্নী, জেরা করতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ]
সর্বশেষ খবর
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা