Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Civic volunteer and traffic sergeant allegedly beaten in Kolkata

খাস কলকাতায় রক্তারক্তি, মুরগি ব্যবসায়ীর হাতে ‘আক্রান্ত’ ২ পুলিশকর্মী

স্কুটি থামানো নিয়ে বচসার পর মারধর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১৩:২৮

options
link
খাস কলকাতায় রক্তারক্তি, মুরগি ব্যবসায়ীর হাতে ‘আক্রান্ত’ ২ পুলিশকর্মী zoom

নিরুফা খাতুন: খাস কলকাতায় আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ার। হরিদেবপুরে ব্যবসায়ীর হাতে আক্রান্ত পুলিশকর্মী। মারধরের জেরে ওই ট্রাফিক সার্জেন্টের নাক ফেটে গিয়েছে। ধারাপাড়ার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ব্যবসায়ী।

বৃহস্পতিবার সকালে মুরগি ব্যবসায়ী ভিকি চক্রবর্তী মুরগি নিয়ে স্কুটি করে যাচ্ছিল। অভিযোগ, সিভিক ভলান্টিয়ার তার স্কুটি আটকায়। তাতে মুরগি ব্যবসায়ী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ক্ষুব্ধ ব্যবসায়ীকে সিভিক ভলান্টিয়ারকে বেধড় মারধর করেন বলেই অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বাংলা দিবস’ পালিত হোক ১ বৈশাখই, রাজ্যগান হবে ‘বাংলার মাটি’, প্রস্তাব বিধানসভায়]

খবর পেয়ে ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে পৌঁছয়। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। বেধড়ক মারধরে ট্রাফিক সার্জেন্টের নাক ফেটে যায়। মারধরের খবর পেয়ে হরিদেবপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ট্রাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: অস্তিত্ব সংকটে শকুন, রাজাভাতখাওয়ায় কৃত্রিম উপায়ে বংশবৃদ্ধির ভাবনা বনদপ্তরের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.