Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
NEET Protest Kolkata

জারি ধরপাকড়, ধর্মতলায় ছাত্র মিছিলে হিংসা ছড়ানোয় ধৃত বেড়ে ১৪

নিট আন্দোলনে ধর্মতলায় ছাত্র মিছিল থেকে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল। সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই ধরপাকড় শুরু হয়। হিংসা ছড়ানোর অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হল। আগেই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৪:৫৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৪:৫৪

options
link
জারি ধরপাকড়, ধর্মতলায় ছাত্র মিছিলে হিংসা ছড়ানোয় ধৃত বেড়ে ১৪ zoom
ধর্মতলায় ছাত্র মিছিলে হিংসা ছড়ানোয় ধৃত বেড়ে ১৪।
Advertisement

নিট আন্দোলনে (NEET Protest Kolkata) ধর্মতলায় ছাত্র মিছিল থেকে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল। সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই ধরপাকড় শুরু হয়। হিংসা ছড়ানোর অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হল। আগেই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার সকাল পর্যন্ত শেষ পাওয়া খবরে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। ধৃত শাহবাজ খান, কড়েয়া এলাকার বাসিন্দা। শেখ মহম্মদ সলমান হোসেন রাজাবাগান ও মহম্মদ জহিরউদ্দিন মাল ভাঙড়ের বাসিন্দা। অন্য অভিযুক্তদেরও খোঁজ চলছে, এমনই জানিয়েছে লালবাজার।

শুক্রবার কলকাতার ধর্মতলায় নিট আন্দোলনের ছাত্র মিছিল থেকে হিংসা ছড়িয়েছিল! একাধিক সাংবাদিক খবর করার সময় নিগ্রহের শিকার হয়েছিলেন। রাতেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে গিয়েছিলেন। কাউকে ছাড়া হবে না, বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গুণ্ডাদমন আইনে অভিযুক্তদের কড়া শাস্তি হবে, গতকাল, শনিবার বিধানসভা থেকেই আশ্বাসও দেন তিনি। ওই ঘটনার পর একে একে হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালিতে একটি, অর্থাৎ মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। তাতে গুন্ডাদমন আইনও যোগ করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তে নেমে পুলিশ শনিবার রাত পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের দাবি, ধৃতরা কেউই পড়ুয়া নয়। ঘটনার পরই ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার ছক ছিল, এমন অভিযোগ সামনে আসছে। তার আগেই পুলিশের জালে অভিযুক্তরা। ধৃত মহম্মদ আজাদ ও মহম্মদ আফরোজ ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল! তাঁদের অন্ডালের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর থেকে পাকড়াও করা হয়। হামলার ঘটনার পরই ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। গতকাল, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, “খিদিরপুর, রাজাবাজার-সহ কলকাতার নানা প্রান্ত থেকে লোক সরবরাহ করেছেন ভোটে হারারা। এখনও পর্যন্ত হামলাকারী হিসাবে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। ডোরিনা ক্রসিংয়ে জলের বোতল, জুতো, পুলিশকে ছোড়ে। সাংবাদিকদের উপর হামলা করে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.